শিরোপার সঙ্গে শীর্ষস্থানও ধরে রাখলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৮, ২১:৪৬আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২১:৪৬

মন্টে কার্লো ট্রফি হাতে নাদাল কেই নিশিকোরিকে সরাসরি সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা নিজের কাছেই রেখে দিলেন রাফায়েল নাদাল। রবিবার ৬-৩, ৬-২ গেমের এই জয়ে রেকর্ড ৩১তম মাস্টার্স টাইটেলের স্বাদ পেলেন তিনি। একই সঙ্গে এটিপি র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রাখলেন স্প্যানিশ তারকা।

উন্মুক্ত যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে একই শিরোপা ১১ বার জয়ের রেকর্ড গড়লেন নাদাল। ১৩ বছর আগে প্রথমবার এই কোর্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সবচেয়ে বেশি মাস্টার্স টাইটেল জয়ে নোভাক জোকোভিচকে পেছনে ফেললেন ১৬টি গ্র্যান্ড স্লাম জয়ী।

সব মিলিয়ে ৭৬তম শিরোপা হাতে নিলেন নাদাল। এই জয়ে রজার ফেদেরারের কাছে ‘এক নম্বর’ মর্যাদা হারাতে হলো না তাকে।

প্রথম মাস্টার্স শিরোপার খোঁজে নিশিকোরি শুরু থেকে লড়ে গেছেন। ২-১ এ এগিয়েও যান জাপানি তারকা। কিন্তু পারেননি সেটা ধরে রাখতে। ৯৪ মিনিটের লড়াই শেষে সরাসরি টানা ৩৬ সেট জয়ের কৃতিত্ব দেখান নাদাল।

এবার স্প্যানিশ তারকার চোখ আগামী সপ্তাহের বার্সেলোনা ওপেনে। সেখানেও ১১তম শিরোপার মিশনে নামবেন তিনি। তারপর রোঁলা গাঁরোয় ১১তম ফরাসি ওপেন জয়ের লক্ষ্য থাকবে নাদালের। বিবিসি, ইএসপিএন

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান