সানিয়া-শোয়েবের ঘরে আসছে প্রথম সন্তান

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ২২:৩৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ০০:৩৪

শোয়েব-সানিয়া কয়েক দিন আগে সানিয়া মির্জা ও শোয়েব মালিক অষ্টম বিবাহ বার্ষিকী পালন করলেন, সব কিছু ঠিক থাকলে আগামী বছর তাদের এই আয়োজনে যোগ দেবে আরও একজন- ‘মির্জা মালিক’। এই তারকা দম্পতির অনাগত সন্তানের নাম এটি। যার জন্য তাদের অপেক্ষার পালা শেষ হবে অক্টোবরে!

ভারতীয় মিডিয়ার খবর, ছয়বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সানিয়া অন্তঃসত্ত্বা। খবরটা যে মিথ্যা নয়, সেটা টুইটারের একটি ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তারা দুজনে। এই দম্পতি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে একটি ওয়ারড্রোবে সানিয়া ও শোয়েবের পোশাকের মাঝে রয়েছে একটি বাচ্চার পোশাক ও ফিডার। নাম লিখা ‘মির্জা-মালিক’। ক্যাপশন ‘বেবি মির্জা-মালিক’।

সানিয়ার টুইট সানিয়ার বাবা ও কোচ ইমরান নিশ্চিত করেছেন, তার মেয়ে প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন। পিটিআইকে তিনি বলেছেন, ‘হ্যা এটা সত্যি। প্রথম সন্তানের মুখ দেখার সম্ভাব্য সময় অক্টোবরে।’

৩১ বছর বয়সী ভারতীয় টেনিস সুপারস্টার হাঁটুর চোটে গত বছরের অক্টোবর থেকে কোর্টের বাইরে। মা হওয়ার পর টেনিসকে বিদায় জানাবেন কিনা সেটা জানা যায়নি। অন্যদিকে, জাতীয় দলে ফর্মে থাকা পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব আগামী ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশে খেলবেন। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের