লাল দুর্গের রাজত্ব ধরে রাখলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৮, ২২:০৫আপডেট : ১০ জুন ২০১৮, ২২:৪৭

ট্রফি হাতে রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনের শেষ দিন একটি ছবি প্রত্যাশিত ছিল, ট্রফি জড়িয়ে ধরে আছেন রাফায়েল নাদাল। প্রত্যাশার হেরফের হয়নি। লাল দুর্গের রাজত্ব ধরে রাখলেন তিনি। রবিবার ফাইনালে ডোমিনিক থিয়েমকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে ১১তম বার চ্যাম্পিয়ন হলেন নাদাল।

রোঁলা গাঁরোতে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে শিরোপার লড়াইয়ে জিতেছেন স্প্যানিশ তারকা।

২০০৫ সাল থেকে টানা চারবার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। তারপর টানা পাঁচবার ট্রফি উঁচু করে ধরলেন ২০১০ সাল থেকে। মাঝে ২০১৫ ও ২০১৬ সালে আগেভাগেই বিদায় নিতে হয়েছিল স্প্যানিশ তারকাকে। গত বছর স্তানিস্লাস ওয়াওরিঙ্কাকে হারিয়ে আবার রাজত্ব ফিরে পান নাদাল। জেতেন রেকর্ড ১০ম ফ্রেঞ্চ ওপেন শিরোপা। এবার সেই মুকুট আবার মাথায় পরলেন ৩২ বছর বয়সী তারকা।

রবিবার ফ্রেঞ্চ ওপেন জিতে ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক হলেন নাদাল। সর্বকালের শীর্ষ গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারের (২০) সঙ্গে এখন তার ব্যবধান ৩টি শিরোপার।

ক্লে কোর্টের এই মৌসুমে অপ্রতিরোধ্য ছিলেন নাদাল। মন্টে কার্লো মাস্টার্স ও বার্সেলোনা ওপেনে রেকর্ড ১১তম ট্রফি জিতেছিলেন তিনি। কিন্তু মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে থিয়েমের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল তাকে। অবশ্য ফ্রেঞ্চ ওপেনের আগে শেষ প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইতালিয়ান ওপেনে রেকর্ড ৮ নম্বর শিরোপা হাতে নেন নাদাল। এই তিন শিরোপাকে আত্মবিশ্বাসের জ্বালানি করে ফ্রেঞ্চ ওপেনেও ধরে রাখলেন শ্রেষ্ঠত্ব। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম