অস্ট্রেলিয়ান ওপেন থেকে কেরবার, শারাপোভার বিদায়

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ১২:১০আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৮:১২

চতুর্থ রাউন্ড থেকে কেরবারের বিদায়। অস্ট্রেলিয়ান ওপেনে অবিশ্বাস্য হার দেখেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার। তাকে চতুর্থ রাউন্ড থেকে বিদায় দিয়েছেন এবারই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেক হওয়া ড্যানিয়েলে কলিন্স।

৫৬ মিনিটের লড়াইয়ে কোনও প্রতিরোধ ছিলো না কেরবারের। র‌্যাংকিংয়ের ৩৫ নম্বর কলিন্সের কাছে হেরে যান ৬-০, ৬-২ গেমে। বলা হচ্ছে টুর্নামেন্ট থেকে কেরবারের এত আগে বিদায় নেওয়াটা সবচেয়ে বড় অপ্রত্যাশিত ঘটনা!

নক্ষত্রপতনের দিনে আছে আরও দুঃসংবাদ। রাশিয়ান তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান অ্যাশলেই বার্টি। অথচ প্রথম সেটে শারাপোভার কাছে হেরে শুরু হয় তার। হেরে যান ৬-৪ গেমে। এরপর পরের সেটে ঘটে তার দুর্দান্ত প্রত্যাবর্তন। পরের দুই সেটে শারাপোভাকে হারান ৬-১, ৬-৪ গেমে।

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন শারাপোভাও। এই জয়ের ফলে এই প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শেষ আটে জায়গা পাওয়ার কীর্তি গড়লেন বার্টি। শারাপোভাকে হারিয়ে এমন অসাধ্য সাধন করায় পুরো বিষয়টিই তার কাছে মনে হচ্ছে অবিশ্বাস্য, ‘আসলে এটা বাস্তব মনে হচ্ছে না।’

১৫তম বাছাই বার্টি মুখোমুখি হবেন অষ্টম বাছাই পেত্রো কেভিতোভার। কেভিতোভা হারিয়েছেন আমেরিকান ১৭ বছর বয়সী আমান্ডা আনিসিমোভাকে।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম