দুবাই টেনিসের ফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৯, ১৩:৫৯আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৩:৫৯

দুবাই টেনিসের ফাইনালে ফেদেরার ১০০তম শিরোপা থেকে আর এক ধাপ দূরে রজার ফেদেরার। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন সুইস তারকা। ফাইনাল জিতলেই টেনিসের উন্মুক্ত যুগে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শিরোপার ‘সেঞ্চুরি’ পূরণ করবেন তিনি।

শুক্রবার সেমিফাইনালে ফেদেরার উড়িয়ে দিয়েছেন বোর্না কোরিচকে। ক্রোয়েট প্রতিপক্ষকে মাত্র ৬৭ মিনিটে হারিয়েছেন ৬-২, ৬-২ গেমে। আজ (শনিবার) শিরোপা নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ স্তেফানোস সিসিপাস। অস্ট্রেলিয়ান ওপেনের পর আবারও মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন তারা।

সহজ জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বভাবতই খুশি ২০টি গ্র্যান্ড স্লামের মালিক। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘তাকে (কোরিচ) খুব বেশি সুযোগ না দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তাকে আমি দেখাতে পেরেছি জয় পাওয়া কতটা কঠিন। সবশেষে, আমি সত্যিই দারুণ খেলেছি। নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

ফাইনালে পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারলেই অনন্য এক মাইলফলক স্পর্শ করবেন ফেদেরার। দুবাই থেকে নিজের অষ্টম শিরোপা জিততে পারলে এটিপি ট্যুরে ১০০তম ট্রফি উঁচিয়ে ধরবেন সাবেক নাম্বার ওয়ান। তার আগে শুধুমাত্র জিমি কনর্স শিরোপার সেঞ্চুরি পূরণ করেছেন। আমেরিকার তারকা টেনিসের উন্মুক্ত যুগে জিতেছেন ১০৯ শিরোপা।

যদিও ফাইনালে কঠিন পরীক্ষার সামনেই পড়তে যাচ্ছেন ফেদেরার। প্রতিপক্ষ তার সিসিপাস, ২০ বছর বয়সী এই গ্রিক তরুণের বিপক্ষে হেরেই এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন ৩৭ বছর বয়সী ফেদেরার। ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম