মন্টে কার্লোর শ্রেষ্ঠত্ব হারালেন নাদাল

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১৪:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৪:৫৯

সেমিফাইনালে হেরে গেলেন নাদাল কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের বিদায়ের দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন রাফায়েল নাদাল। সার্ব তারকা ছিটকে যাওয়ায় তার হাতেই টানা চতুর্থ মন্টে কার্লো মাস্টার্স ট্রফি দেখছিলেন টেনিস ভক্তরা। কিন্তু ফাবিও ফোগনিনির কাছে অঘটনের শিকার হলেন স্প্যানিশ তারকা।

টানা তিনবারের চ্যাম্পিয়ন নাদাল এই ক্লে কোর্টের শ্রেষ্ঠত্ব হারালেন সেমিফাইনালে হেরে। ফোগনিনির কাছে তিনি হেরেছেন ৬-৪, ৬-২ গেমে। ১২তম মন্টে কার্লো ট্রফির মিশন থেমে গেলো শেষ চারেই।

অথচ এই ইভেন্টে আগের ১৮ ম্যাচ ধরে অজেয় ছিলেন নাদাল। ক্যারিয়ারে এই টুর্নামেন্টে ৭৫ ম্যাচে এটি ছিল ৩২ বছর বয়সী তারকার চতুর্থ হার। হারের জন্য নিজেকে দুষলেন ১১ বারের চ্যাম্পিয়ন, ’১৪ বছরে ক্লে কোর্টে আমি আমার সবচেয়ে বাজে ম্যাচ খেললাম। কোনও ইতিবাচক দিক খুঁজে পাওয়া কঠিন। এই হার আমার প্রাপ্য ছিল।’

১৯৭৭ সালে কোরাদো বারাজ্জুত্তির পর প্রথম ইতালিয়ান হিসেবে মন্টে কার্লোর ফাইনালে উঠলেন ১৮ নম্বর র‌্যাংকিংধারী ফোগনিনি। এক ঘণ্টা ৩৬ মিনিটের লড়াই শেষে তিনি শিরোপার লড়াই নিশ্চিত করেছেন সার্ব দুসান লাজোভিচের বিপক্ষে। জোকোভিচকে বিদায় করা দানিল মেদভেদেভকে ৭-৫, ৬-১ গেমে হারান লাজোভিচ। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম