নারী ক্রীড়াবিদদের সর্বোচ্চ আয়ের তালিকায় টেনিসের দাপট

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২০, ২৩:১৪আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২৩:১৪

আয়ে নতুন রেকর্ড গড়েছেন ওসাকা-সেরেনা যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ‘ফোর্বস’ প্রকাশ করেছে সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকা। গত একবছরের হিসাবে এই তালিকায় টেনিসের জয়জয়কার। আয়ের দিক থেকে শীর্ষ দশের ৯ জনই টেনিসের! ১০ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা অ্যালেক্স মরগান।

ফোর্বসের প্রকাশিত সর্বোচ্চ বার্ষিক আয়ের তালিকায় শীর্ষে জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ২২ বছর বয়সী এই তরুণীর আয় ৩৭.৪ মিলিয়ন ডলার। পরের আটটি স্থানেও টেনিস। দ্বিতীয় স্থানে থাকা সেরেনা উইলিয়ামের আয় ৩৬ মিলিয়ন ডলার।

ওসাকা ও সেরেনা দুজনই আয়ের দিক থেকে গড়েছেন নতুন রেকর্ড। এতদিন নারী ক্রীড়াবিদদের সর্বোচ্চ বার্ষিক আয়ের রেকর্ডটা ছিল মারিয়া শারাপোভার দখলে। এ বছর টেনিসকে বিদায় জানানো রাশিয়ান তারকা ২০১৫ সালে ২৯.৭ মিলিয়ন ডলার আয়ে গড়েছিলেন রেকর্ডটি।

ওসাকা ও সেরেনার পর তালিকায় রয়েছেন যথাক্রমে- অ্যাশলে বার্টি (১৩.১ মিলিয়ন ডলার), সিমোনা হালেপ (১০.৯ মিলিয়ন ডলার), বিয়ানকা আন্দ্রেস্কু (৮.৯ মিলিয়ন ডলার), গ্যাব্রিন মুগুরুজা (৬.৬ মিলিয়ন ডলার), এলিনা সভিতোলিনা (৬.৪ মিলিয়ন ডলার), সোফিয়া কেনিন (৫.৮ মিলিয়ন ডলার) ও অ্যাঞ্জেলিক কেরবার (৫.৩ মিলিয়ন ডলার)।

সেরা দশে টেনিসের বাইরে রয়েছেন ‍ফুটবলের মরগান। গত মে মাসে প্রথম সন্তানের মা হওয়া যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা ৪.২ মিলিয়ন ডলার আয়ে ১০ নম্বরে। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের