শেষ চারে সেরেনা-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৫

আবারও সেরেনার মুখোমুখি হচ্ছেন নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সিমোনা হালেপকে হারিয়ে সেমি নিশ্চিত করেছেন সেরেনা। সেখানে তার প্রতিপক্ষ জাপানের নাওমি ওসাকা।

২০১৮ সালের ইউএস ওপেন ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন দু’জন। সেবার বিতর্কিত ঘটনার জন্ম দেওয়া সেরেনাকে হারিয়েই প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ওসাকা।

অবশ্য এবারের শেষ চারের ম্যাচটা যে সহজ হবে না। সেটি বলে দিচ্ছে দুজনের পরিসংখ্যানই। মেলবোর্নে ৭বারের চ্যাম্পিয়ন সেরেনা। আর টানা ১৯ ম্যাচে অপরাজিত ওসাকা।  

তার ওপর সেরেনা এগিয়ে যাচ্ছেন ২৪টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে। ৬-৩, ৬-৩ গেমে কোয়ার্টার ফাইনাল জয়ের পর সেরেনার প্রতিক্রিয়া ছিল, ‘টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোরা মধ্যে এটি সেরা ছিল।’

ছেলেদের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন জার্মান আলেক্সান্ডার জেরেভকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটা জোকোভিচ জিতেছেন ৬-৭ (৬-৮), ৬-২, ৬-৪, ৭-৬ (৮-৬) গেমে। শেষ চারে তার প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ের ১১৪তম ও রাশিয়ান বাছাই আসলান কারাতসেভ।

অবশ্য উন্মুক্ত যুগে অন্যরকম নজির গড়েছেন আসলান। প্রথম ব্যক্তি হিসেবে নিশ্চিত করেছেন শেষ চার!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম