ডিফেন্ডিং চ্যাম্পিয়নকেই পাচ্ছে না উইম্বলডন

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২১, ১৯:০৭আপডেট : ২৫ জুন ২০২১, ১৯:০৭

সর্বশেষ উইম্বলডন হয়েছিল ২০১৯ সালে। মেয়েদের এককে সেবার চ্যাম্পিয়ন হয়েছিলেন সিমোনা হালেপ। কোথায় এবারের আসরে শিরোপা অক্ষুণ্ন রাখতে লড়বেন, উল্টো কাফ ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা।

গত মে মাসে রোমের ইভেন্টে কাফ ইনজুরিতে আক্রান্ত হন এই রোমানিয়ান। দ্বিতীয় রাউন্ডে অ্যাঞ্জেলিক কেরবারের বিপক্ষে খেলতে গিয়ে চোট আক্রান্ত হন। যে কারণে আর ফ্রেঞ্চ ওপেনে খেলা হয়নি তার।

২৯ বছর বয়সী এই রোমানিয়ান নাম প্রত্যাহারের খবরটি জানান ইন্সটাগ্রামে। বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাফ ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি।’

গ্রাস কোর্টের টুর্নামেন্টে খেলতে না পারায় ভীষণভাবে মর্মাহত র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর এই তারকা, ‘এমন সিদ্ধান্ত নিতে হয়েছে দেখে সত্যি আমি ভীষণভাবে মর্মাহত। সময়টা আমার জন্য খুবই কঠিন। কিন্তু দুটি মেজর টুর্নামেন্ট মিস করায় পরিস্থিতিটা মানসিক ও শারীরিকভাবে আমার কাছে চ্যালেঞ্জিং করে তুলেছে।’

উইম্বলডন সর্বশেষ হয়েছিল ২০১৯ সালে। পরের বছরের টুর্নামেন্টটি করোনার প্রকোপে স্থগিত হয়েছিল। হালেপের আগে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন নাওমি ওসাকা। দুই তারকার অনুপস্থিতিতে দ্বিতীয় বাছাই হিসেবে খেলবেন বেলারুশিয়ান আরইয়ানা সাবালেঙ্কা। শীর্ষ বাছাই হিসেবে আছেন অস্ট্রেলিয়ান অ্যাশ বার্টি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের