উইম্বলডন জিতলেন অস্ট্রেলিয়ার বার্টি

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২১, ২২:১৪আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:১৪

উইম্বলডনের ফাইনালে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছিলেন কারোলিনা প্লিসকোভা ও অ্যাশলে বার্টি। তাই মঞ্চটা স্মরণীয় করে রাখার ক্ষেত্র ছিল দুজনেরই। সেখানে শেষ হাসিটা হাসলেন অস্ট্রেলিয়ান বার্টি!

প্রথম সেট জিতে এগিয়ে ছিলেন অজি তারকা। কিন্তু দ্বিতীয় সেটে টাইব্রেকারে জিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন প্লিসকোভা। তবে শেষ সেটে আর পেরে উঠেননি চেক রিপাবলিকের এই খেলোয়াড়। বার্টি জিতে যান ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩ গেমে।

এ নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। ২০১৯ সালে ফরাসি ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যামটি ঘরে তুলেছিলেন।

এর সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে আরও একটি কীর্তিও গড়া হয়েছে বার্টির। ৪১ বছরে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডন এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সাবেক অজি তারকা ইভন গুলাগং জিতেছিলেন দুটি উইম্বলডন। এরমধ্যে সবশেষটি জিতেছেন ১৯৮০ সালে।

‌র‌্যাঙ্কিংয়ে মেয়েদের মধ্যে শীর্ষে থাকা বার্টি ফাইনাল জিতে তাই ভীষণ উচ্ছ্বসিত, ‘এটা আসলে অবিশ্বাস্য, অভিনন্দন সবাইকে। কারোলিনার কাছে পরীক্ষা দিতে ভালোবাসি। আমি নিশ্চিত যে সামনের দিকে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। এছাড়া সবাইকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে যারা আমার স্বপ্নকে সত্যি করতে সহায়তা করেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম