টোকিও অলিম্পিক

ব্রিটেনকে সোনা জেতাতে পারলেন না মারে

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২১, ১৩:৩০আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৩:৩০

এবারের গেমসে ব্রিটেনের সোনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেন না অ্যান্ডি মারে। টোকিও অলিম্পিকে টেনিসের একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাও আবার চোটের কারণে। কিন্তু সোনা জিততে লড়ে যাচ্ছিলেন দ্বৈতে। সেখানেও সুখবর মিললো না। সঙ্গী জো সালিসবুরিকে নিয়ে হেরে গেছেন কোয়ার্টার ফাইনালে।  

ব্রিটিশ এই জুটি হেরেছে ক্রোশিয়ার মারিন চিলিচ ও ইভান ডোডিগের কাছে। হারের ব্যবধান ছিল ৪-৬, ৭-৬ (৭-২) ও ১০-৭ গেমে।  

২০১২ লন্ডন ও ২০১৬ রিও অলিম্পিক এককে সোনা জেতা মারের এবার পূর্ণ মনোযোগই ছিল দ্বৈতে। ঊঁরুর চোটে একক থেকে নাম প্রত্যাহার করে নিলেও দ্বৈত খেলে যেতে মনস্থির করেছিলেন। কিন্তু সেখানে প্রতিপক্ষের প্রতিরোধ ভাঙতে পারেননি কোনওভাবে। তবে একক থেকে নাম প্রত্যাহারের সময় বলেছিলেন, টোকিও অলিম্পিকের পর বিশ্রামে চলে যাবেন। 

পরের রাউন্ডে চিলিচ ও ডোডিগের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডেডর মাইকেল ভেনাস ও মার্কাস ডানিয়েল। 

/এফআইআর/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের