২২ বছর আগের রেকর্ড ভাঙলেন সানিয়া-হিঙ্গিস

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৬, ১৭:৪১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৭:৪৩

২২ বছর আগের রেকর্ড ভাঙলেন সানিয়া-হিঙ্গিস সিডনি ইন্টারন্যাশনালে ২২ বছর আগের রেকর্ড ভেঙেছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। টেনিসে মহিলাদের ডাবলসে টানা ২৯ ম্যাচ জিতে রেকর্ড গড়েছেন ইন্দো-সুইস জুটি। শুধু তাই নয়, সেমিফাইনালে লড়ে পৌঁছেছেন সিডনি ইন্টারন্যাশনালের ফাইনালেও।
সেমিফাইনালে ওলারু-শ্বেদোভা জুটিকে ৪-৬, ৬-৩, ১০-৮ গেমে হারান তারা। এর আগে জিজি ফার্নান্দেজ ও নাতাশা জেরেভা জুটি ১৯৯৪ সালে টানা ২৮ টি ম্যাচ জিতে গড়েছিলেন রেকর্ড। ২২ বছর পর একটানা ২৯ টি ম্যাচ জিতে সেই রেকর্ড ভাঙলেন সানিয়া-হিঙ্গিস।
তবে সামনে এই অর্জনকে আরও উপরে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে এই জুটি। টানা সর্বাধিক ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ডের পেছনে ছুটবেন এই দুই তারকা। ১৯৯০ সালে নোভোতনা ও হেলেনা সুকোভা জুটি জিতেছিলেন টানা ৪৪ ম্যাচ। এবার সেই লক্ষ্যেই এগোচ্ছেন সানিয়া-হিঙ্গিস।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী