সানিয়া-হিঙ্গিসের আরেকটি শিরোপা

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ১৮:৫৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২০:০২

সানিয়া-হিঙ্গিসের আরেকটি শিরোপা আবারও শিরোপা জিতলেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। এবার জিতেছেন সিডনি ইন্টারন্যাশনাল শিরোপা। দুজন মিলে তুলে নিয়েছেন তাদের টানা ৩০তম জয়।
জিতলেও শুক্রবার ক্যারোলিন গার্সিয়া ও ক্রিস্তিনা ম্লাদেনোভিচের বিপক্ষে এই জয়টা সহজ হয়নি সানিয়া ও হিঙ্গিসের। শীর্ষ বাছাই জুটি প্রথম সেট হেরে ম্যাচ জিতেছেন পরে। ১ ঘণ্টা ১৩ মিনিটের ম্যাচে তাদের জয়টা আসে ১-৬, ৭-৫ ও ১০-৫ গেমে।
শিরোপা জয়ের পর সানিয়া বলেন, ‘৬-১, ৫-২ থেকে আমরা একটি ব্রেক নিতে পারতাম। শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে আমরা সার্ভ থেকে ৫-৩ করতে পেরেছি। এরপর আরও খাটতে হয়েছে। তবে ৫-৩ থেকেই আমরা এগিয়ে গেছি। আরেকটি টুর্নামেন্ট জিতে সত্যি খুশি আমরা।’
হিঙ্গিস মেয়েদের টেনিসে সাবেক এক নম্বর তারকা ছিলেন। খেলা ছেড়ে দিয়েছিলেন। আবার ফিরে জুটি বাঁধেন সানিয়ার সঙ্গে। এবার দ্বৈতেও এক নম্বরে আছেন সানিয়াকে নিয়ে। এরপর থেকেতো জিতেই চলেছেন। এ প্রসঙ্গে হিঙ্গিস বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের আরেকটি অধ্যায়। কে ভেবেছিল ১৬ বছর পর আমি আবার ১ নম্বর হতে পারবো? এটা ছিল একটা স্বপ্ন। এখন যা বাস্তবতা।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী