রাশিয়া-বেলারুশ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না কস্টিউক

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১৩:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:৩৭

গত ইউএস ওপেনেই আলোচনায় ছিলেন ইউক্রেনের নম্বর দুই টেনিস তারকা মার্তা কস্টিউক। ইউক্রেনে রাশিয়ার হামলা ও বেলারুশকে নিজেদের স্বার্থে ব্যবহারের কারণে কোর্টেই সোচ্চার ছিলেন। বেলারুশের সাবেক নম্বর ওয়ান ভিক্টোরিয়ার আজারেঙ্কার সঙ্গেও পরাজয়ের পর প্রথাগত হ্যান্ডশেক বা করমর্দনটা করেননি। এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও নিজের একই অবস্থান ধরে রাখার কথা জানিয়েছেন, ইউক্রেনের এই টেনিসকন্যা।

অস্ট্রেলিয়ান ওপেনে আমান্ডা আনিসিমোভার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর কস্টিউক জানিয়েছেন, রাশিয়ান-বেলারুশিয়ান প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক এড়িয়ে যাবেন, যারা এখনও এই আগ্রাসনের কোনও নিন্দা জানাননি। রয়টার্সকে বলেছেন, ‘যুদ্ধ নিয়ে আমার অবস্থান এখনও বদলাইনি।’

গ্র্যান্ড স্লামগুলোর মধ্যে শুধু উইম্বলডন রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের খেলতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে মেলবোর্ন পার্কে দুই দেশের খেলোয়াড়দের খেলতে অনুমতি দেওয়া হলেও নিজের দেশের পতাকার অধীনে তারা খেলতে পারবে না। তবে ২০ বছর বয়সী কস্টিউকের কথা, যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলে না। তাদের আচরণ তার কাছে মোটেও মনুষ্যত্বপূর্ণ নয়। তিনি বলেছেন, ‘আমি ওদের কারো সঙ্গেই (রাশিান ও বেলারুশিয়ান) কথা বলি না। শুধু হাই বলেই কাজ সারি।’

যুদ্ধপরিস্থিতির মাঝে কস্টিউকের পরিবার কিয়েভে অবস্থান করছেন। সেখানে তার বাবার সঙ্গে দাদাও আছেন। তার পরেও কস্টিউক নিয়মিত যোগাযোগটা রেখে চলেছেন। আরও জানিয়েছেন, যুদ্ধের ভীতিকর অবস্থাতেও অভ্যস্ত হয়ে পড়েছেন তারা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী