অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩, ১৩:২৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০

গত বছরটা দুর্দান্ত কেটেছে রাফায়েল নাদালের। এই স্প্যানিয়ার্ডের ভাগ্যের চাকা ঘুরতে সময়ও লাগলো না। নতুন বছরে অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখার মিশনে নামলেও দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী।

অপ্রত্যাশিত এই বিদায়ের জন্য নাদালের চোট দায়ী। শুরু থেকে কোমরের চোটে ভুগেছেন। দ্বিতীয় সেটের পর মেডিক্যাল টাইম আউট নিয়েও প্রতিপক্ষ ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হেরে যান তিনি। তাতে ২০১৬ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে এত দ্রুত বিদায় নেওয়ার নজির গড়েছেন নাদাল।

নাদালের নক্ষত্র পতনে পুরো গ্যালারিতেই বিষাদের ছায়া নেমে আসে। নাদালের স্ত্রী তো এমন পরাজয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।    

অবশ্য নাদালের বিদায়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা লড়াই নতুন মোড় নিতে যাচ্ছে। টুর্নামেন্টে ৯ বারর চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এখন নাদালের ২২টি গ্র্যান্ড স্লামজয়ের রেকর্ডে ভাগ বসানোর স্বপ্ন দেখতেই পারেন।     

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান