উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৩, ০৯:৪১আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৯:৪১

রেকর্ড ছোঁয়া অষ্টম উইম্বলডন ওপেন জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভকে হারিয়েছেন তিনি।

কোয়ার্টার ফাইনালে জোকোভিচ ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ গেমে জিতেছেন। শুক্রবার জ্যানিক সিনারের বিপক্ষে শেষ চারে খেলবেন তিনি। গত বছর কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার। ওইবার দুই সেটে পিছিয়ে পড়েও জয় পান সার্ব তারকা।

চারবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ রুবলেভের বিপক্ষে অল ইংল্যান্ড ক্লাবে টানা ৩৩তম জয় পেলেন।

২০১৩ সালের ফাইনালের পর থেকে সেন্টার কোর্টে অপরাজিত জোকোভিচ বলেন, 'এগুলো কেবলই সংখ্যা। টুর্নামেন্টে আমি কখনও পরিসংখ্যান নিয়ে চিন্তা করে সময়ের অপচয় করি না। আমার সব চিন্তা পরের ম্যাচ নিয়ে। কঠিন হতে চলেছে, তবে আমার খেলা নিয়ে আমি খুশি।'

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের