আলকারেজের জয়রথ থামালেন পল

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ২০:১১আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২০:১৬

নোভাক জোকোভিচের মতো মহাতারকাকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আরকারেজ। ফর্মও ছিল দুর্দান্ত। জিতেছেন টানা ১৪ ম্যাচ। উড়তে থাকা আলকারেজকে মাটিতে নামালেন টমি পল। কানাডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তার কাছে অপ্রত্যাশিত হার দেখেছেন র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থাকা আলকারেজ।

দিনটা যে ২০ বছর বয়সী আলকারেজের ছিল না, সেটা বলছে তার পারফরম্যান্স। ১৩টি আনফোর্সড এরর করেছেন। ডাবল ফল্টও ছিল ৬টি। শেষ পর্যন্ত হার দেখেছেন ৩-৬, ৬-৪, ৩-৬ গেমে! তাতে সেই জুনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালের পর হার দেখেছেন এই স্প্যানিয়ার্ড।

টুর্নামেন্টে অপ্রত্যাশিত হার দেখেছেন দানিল মেদভেদেভও। অবাছাই অস্ট্রেলিয়ান অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে কঠিন লড়াইয়ের পরও জয়ের মুখ দেখেননি এই রাশিয়ান।   

ম্যাচের পর আলকারেজ স্বীকার করেছেন যে সেরাটা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, ‘ভালো খেলিনি। এখন অনুশীলনটা ভালো মতো করতে হবে। ইউএস ওপেনের আগে কয়েক সপ্তাহ পাবো। সেই লক্ষ্যেই আমাকে কাজ করতে হবে।’

তবে ইউএস ওপেন শিরোপা ধরে রাখতে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন আলকারেজ। ইউএস ওপেন শুরু ২৮ আগস্ট।

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক