ইউএস ওপেনে ফিরেই জোকোভিচের দাপট

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ১১:৪০আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১২:৩৪

করোনাভাইরাসের টিকা না নেওয়ায় গত বছর ইউএস ওপেনে অংশ নিতে পারেননি নোভাক জোকোভিচ। ২০২১ সালের ফাইনালে হারের পর সোমবার ফ্ল্যাশিং মিডোসের হার্ডকোর্টে প্রথমবার নামলেন। প্রত্যাবর্তনের ম্যাচ জিতে নিলেন দাপট দেখিয়ে।

ফ্রান্সের প্রতিপক্ষ আলেক্সান্দ্রে মুলারকে ৬-০, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন জোকোভিচ। একই সঙ্গে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংও অর্জন করেছেন। মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁয়ার মিশনে সার্ব তারকার পরের প্রতিপক্ষ স্পেনের বার্নাবে জাপাতা মিরালেস। 

গত জুলাইয়ে কার্লোস আলকারেজের কাছে ফাইনালে হেরে উইম্বলডন হাতছাড়া হয়েছিল জোকোভিচের। ইউএস ওপেনে নামার আগে সেই আলকারেজকে হারিয়ে সিনসিনাটি ওপেনে চ্যাম্পিয়ন হন ৩৬ বছর বয়সী তারকা। 

প্রায় দুই বছর পর ইউএস ওপেনে ফেরার মুহূর্তে জোকোভিচকে আপ্লুত করেছেন উপস্থিত ভক্ত-সমর্থকরা, যাদের মধ্যে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলও। আর্থার অ্যাশে স্টেডিয়াম কোর্টের টানেল থেকে বের হতেই হাততালি আর হর্ষধ্বনিতে তাকে স্বাগত জানান দর্শকরা। তিনবারের চ্যাম্পিয়নও তাদের দিকে হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনার জবাব দেন। এবার তার মিশন চতুর্থ ইউএস ওপেন জিতে প্রত্যাবর্তনটা স্মরণীয় করার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের