কোয়ার্টার ফাইনালে উঠে রেকর্ড ছুঁলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯

ইউএস ওপেনে নোভাক জোকোভিচের জয়যাত্রা চলছে। রবিবার বোর্না গোজোকে সরাসরি সেটে হারালেন তিনি। কোয়ার্টার ফাইনালে উঠে ছুঁলেন রেকর্ড।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে শেষ ষোলো জিততে জোকোভিচের লেগেছে ২ ঘণ্টা ২৬ মিনিট। ম্যাচটি তিনি জিতেছেন ৬-২, ৭-৫, ৬-৪ গেমে।

ইউএস ওপেনে পুরুষ এককে ১৩তম কোয়ার্টার ফাইনালে উঠলেন জোকোভিচ। রজার ফেদেরার ও আন্দ্রে আগাসির রেকর্ডে ভাগ বসালেন তিনি।

আরেকটি রেকর্ডও গড়েছেন সার্বিয়ান তারকা। ফ্ল্যাশিং মিডোসে সবচেয়ে বেশি রাতের ম্যাচ জিতেছেন, ৩৭টি।

জোকোভিচ পরের রাউন্ডে খেলবে আমেরিকার টেলর ফ্রিজের বিপক্ষে।

এদিন বড় অঘটন ঘটেছে মেয়েদের এককে। এক নম্বর র‌্যাঙ্কিংধারী ইগা সিয়াটেক বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে। লাটভিয়ার ২০তম বাছাই জেলেনা ওস্তাপেঙ্কোর কাছে তিন সেটের লড়াইয়ে হেরে গেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

৩-৬ গেমে প্রথম সেট হেরে গেলেও ওস্তাপেঙ্কো ৬-৩, ৬-১ গেমে পরের দুটি সেট জেতেন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ আমেরিকান ষষ্ঠ বাছাই কোকো গফ। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি