সেমিফাইনালে উঠে রেকর্ড ভাঙলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে টপকে গেলেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার কৃতিত্ব একার করে নিলেন সার্বিয়ান তারকা। ইউএস ওপেনে মঙ্গলবার টেলর ফ্রিজকে সরাসরি সেটে হারিয়ে ৪৭তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠলেন তিনি। 

নিউ ইয়র্কে আমেরিকান খেলোয়াড়দের ওপর আধিপত্য ধরে রেখেছেন জোকোভিচ। রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম জেতার মিশনে নবম বাছাই ফ্রিজকে ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। 

৩৬ বছর বয়সী জোকোভিচ খেলবেন তার ক্যারিয়ারের ১৩তম ইউএস ওপেন সেমিফাইনাল, যেখানে তার প্রতিপক্ষ বেন শেল্টন। তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন বলেন, ‘আমি এই কোর্টে অনেক বছর ধরে খেলছি, অনেক মহকাব্যিক ম্যাচও। আগামী কয়েকদিনের মধ্যে আরেকটি খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’

এদিকে হোম ফেভারিট কোকো গফ তার প্রথম মেজর টাইটেলের সন্ধানে ছুটছেন। মঙ্গলবার লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬৮ মিনিটে ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে তিনি। ফাইনালে উঠতে ষষ্ঠ বাছাই গফ এই বছরের ফ্রেঞ্চ ওপেন রানারআপ ক্যারোলিনা মুচোভার মুখোমুখি হবেন।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক  গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?