অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের রাজত্ব গুঁড়িয়ে ফাইনালে সিনার

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১৪:২৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪:২৫

টেনিসে অমরত্ব লাভের সুযোগ ছিল নোভাক জোকোভিচের সামনে। একে একে সব বাধা পার করে এগিয়ে যাচ্ছিলেন সার্ব তারকা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম হাতে নেওয়ার স্বপ্ন আরও গভীর হচ্ছিল। কিন্তু থামতে হলো তাকে। মেলবোর্ন পার্কে তার রাজত্ব গুঁড়িয়ে দিলেন ইয়ানিক সিনার।

শুক্রবার সেমিফাইনালে হেরে গেছেন জোকোভিচ। মেলবোর্ন পার্কে টানা ৩৩ ম্যাচ জয়ের পর হারতে হলো তাকে, ২০১৮ সালের পর প্রথম। ২০০৫ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল হচ্ছে রজার ফেদেরার, রাফায়েল নাদাল কিংবা জোকোভিচকে ছাড়া।

ইতালিয়ান চতুর্থ বাছাই সিনার প্রথম সেট থেকে দাপট দেখান। রড লেভার এরেনার রাজার বিপক্ষে তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যান। প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও পারেননি জোকোভিচ। তাকে ৬-১, ৬-২, ৬-৭ (৬/৮), ৬-৩ ব্যবধানে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠেন সিনার।

রবিবার ফাইনালে সিনারের প্রতিপক্ষ চূড়ান্ত হবে তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ ও ষষ্ঠ বাছাই আলেক্সান্দার জভেরেভের ম্যাচ শেষে।

রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নকে হারিয়ে সিনার বলেছেন, ‘এটা ছিল খুব কঠিন ম্যাচ। আমি ভালো শুরু করেছিলাম। সে প্রথম দুই সেট হেরে যাওয়ার পর আমার মনে হয়েছিল সে ভালো অনুভব করছে না। তারপর আমি কেবল তাকে পেছনে ফেলার চেষ্টা করলাম।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান