উইম্বলডনে প্রথমবার সেমিফাইনালে ক্রেইচিকোভা

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৪, ২২:৫৯আপডেট : ১০ জুলাই ২০২৪, ২২:৫৯

উইম্বলডনে মেয়েদের কোয়ার্টার ফাইনালে হয়ে গেলো দুই সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নের লড়াই। লাটভিয়ান ১৩তম বাছাই জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬-৪, ৭-৬ (৪) গেমে হারিয়ে বারবোরা ক্রেইচিকোভা প্রথমবার উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন।

চেক ৩১তম বাছাইয়ের বিরুদ্ধে ম্যাচে  ৩৫টি আনফোর্সড এরর করেন ২০১৭ সালে প্রথম ও একমাত্র গ্র্যান্ডস্লাম জয়ী ওস্তাপেঙ্কো। 

২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ী ক্রেইচিকোভা সেমিফাইনালে খেলবেন ২০২২ উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনার বিপক্ষে।

প্রথম বার ঘাসের কোর্টে টানা পাঁচ ম্যাচ জিতে ক্রেইচিকোভা বলেছেন, ‘এখন আমি বলার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। এক মিনিট আগেও আমি নিজেকে বলছিলাম যে এখানে আমার সবটুকু দিয়ে গেলাম এবং আমি যা করেছি তাতে সত্যিই খুশি। এটা আমার জন্য দারুণ মুহূর্ত। এটা অবিশ্বাস্য মুহূর্ত যে আমার টেনিস ক্যারিয়ারে এমন একটা অভিজ্ঞতা হলো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের