একপেশে ম্যাচে বিধ্বস্ত রাদুকানু, সিওনতেকের কড়া বার্তা

  স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ১০:১১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:১১

পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেও অস্ট্রেলিয়ান ওপেনে কখনও সেমিফাইনাল পার হতে পারেননি ইগা সিওনতেক। সেই লক্ষ্যে তৃতীয় রাউন্ডে ব্রিটেনের এমা রাদুকানুকে একপেশে ম্যাচে বিধ্বস্ত করেছেন। 

২২ বছর বয়সীর রাদুকানুর ক্যারিয়ারের এটা অন্যতম বাজে হারের নজির। এবারই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড খেলতে নামা রাদুকানু স্কোরলাইনে একটি গেম রাখতে পেরেছেন। ক্যারিয়ারে এমনটা ঘটেছে দ্বিতীয়বার! ১ ঘণ্টার ১০ মিনিটের লড়াইয়ে হেরেছেন ৬-০, ৬-১ গেমে। 

অপ্রতিরোধ্য পারফরম্যান্সে সিনওতেক কড়া বার্তাই দিয়েছেন বাকি শিরোপা প্রত্যাশীদের। ২৩ বছর বয়সী এই পোলিশ তারকা শুরুর তিন ম্যাচ জিতেছেন সরাসরি সেটে। একটি সার্ভিস গেমও হারাননি! নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি খেলাটা উপভোগ করছি। নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে, পরে অনুধাবন করেছি হয়তো আরও এগিয়ে যেতে পারবো।’

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি