ফ্রেঞ্চ ওপেন

অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ২০:২৭আপডেট : ০৩ জুন ২০২৫, ২২:২৯

শীর্ষ র‌্যাঙ্কিংধারী আরিনা সাবালেঙ্কা সরাসরি সেটে ঝেং কিনওয়েনকে হারিয়ে মঙ্গলবার দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন সেমিফাইনালে উঠলেন।

রোলাঁ গারোঁতে প্রথম শিরোপার খোঁজে থাকা সাবালেঙ্কার শুরুটা হয়েছিল নড়বড়ে। প্রথম সেটে টাইব্রেকারে জিতে যান, পরের সেটে দাপট দেখান। অলিম্পিক চ্যাম্পিয়নের বিপক্ষে ৭-৬ (৩), ৬-৩ গেমে জিতেছেন তিনি। ঝেংয়ের বিপক্ষে জয়-পরাজয়ের ব্যবধান ৭-১ এ বাড়ালেন সাবালেঙ্কা।

তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সিয়াটেক এলিনা সভিতোলিনাকে হারিয়ে সাবালেঙ্কার সামনে দাঁড়াচ্ছেন। টানা চতুর্থ ফ্রেঞ্চ ওপেন জিতে ১০২ বছরের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় তিনি। সেক্ষেত্রে ষষ্ঠ গ্র্যান্ড স্লাম ও প্রথম রোলাঁ গারোঁর ফাইনালে উঠতে সাবালেঙ্কাকে দিতে হবে কঠিন পরীক্ষা।

গত মাসে রোমে এই ঝেংয়ের কাছে হেরে যান সাবালেঙ্কা। প্রথম ছয়বারের দেখায় আধিপত্য বিস্তার করে জেতার পর ওই ম্যাচ হারকে ইতিবাচক হিসেবে মনে করছেন তিনি, ‘আমি সত্যিই খুশি ছিলাম যে ওই ম্যাচ হেরেছিলাম। কারণ রোলাঁ গারোঁর আগে আমার একটা বিরতি দরকার ছিল। আজ আমি আরও বেশি সতেজ, লড়তে প্রস্তুত ছিলাম। এই জয়ের জন্য আমি কোর্টের আমার সবটুকু উজার করে দিয়েছি।’

প্যারিসে এখন পর্যন্ত কোনও সেট হারেননি সাবালেঙ্কা। অন্যদিকে গত গ্রীষ্মের অলিম্পিক গেমসের পর রোলাঁ গারোঁতে টানা দশ ম্যাচের জয়যাত্রা থামলো ঝেংয়ের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি