এবার হতাশ করেননি সাবালেঙ্কা, জিতলেন ট্রফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪

আগের দুই ফাইনালে ট্রফি জিততে পারেননি আরিনা সাবালেঙ্কা। হেরে যেতে হয়েছিল। তবে এবার হতাশ করেননি বেলারুশ কন্যা। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে নিয়েছেন।২৭ বছর বয়সী এই টেনিস তারকা ইউএস ওপেন নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে জিতেছেন ট্রফি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম।

এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেননি। এছাড়া অপর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডনের সেমিফাইনালে আনিসিমোভার কাছেই হারতে হয়েছিল। তবে এবার ফাইনালে যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আনিসিমোভা সহজে ছাড় দেননি। লড়াই বেশ কঠিন করে তোলেন।

ফাইনাল জিতে সাবালেঙ্কা বলেছেন, ‘এটা অন্যরকম মনে হচ্ছিল। মনে হচ্ছিল এটা পেতে আমাকে অনেক কিছু অতিক্রম করতে হয়েছে। আগের দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ছিলাম। তাই আমি চাইনি এবারও তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু