অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৪:২৩ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:২৩

হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না ইয়ানিক সিনার। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ডান হাঁটুর চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করিয়েছেন বিশ্বের দুই নম্বর এই টেনিস তারকা।

২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ইতালিয়ান তারকা। তবে চলতি সপ্তাহে ফিনল্যান্ডের একটি ক্লিনিকে তার অস্ত্রোপচার হয়েছে বলে জানান তিনি। গত জুলাইয়ে দ্বিতীয়বার উইম্বলডন জয়ের পর আর কোনো ম্যাচ খেলেননি। ফলে মেলবোর্ন পার্কে তার খেলা নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল।

অস্ট্রেলিয়ান ওপেনে সিনারের না খেলার বিষয়টি নিশ্চিত করে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো এএফপিকে বলেছেন, ‘আমরা নিয়মিত ইয়ানিকের দলের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। তারা নিশ্চিত করেছে, সাম্প্রতিক অস্ত্রোপচারের পর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সে খেলতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘ইয়ানিক মেলবোর্নে খেলতে ভালোবাসে। ২০২৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ফেরার অপেক্ষায় থাকবে সে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি, শিগগিরই তাকে আবার কোর্টে দেখা যাবে।’

হাঁটুর সমস্যায় থেমে যাওয়ার আগে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন সিনার। উইম্বলডন জয়ের পাশাপাশি পাঁচটি মাস্টার্স ১০০০ শিরোপা জিতেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আলেকজান্ডার জভেরেভ।

আগামী ১৭ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মশার দেহে ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্রাজিলের সাফল্য
মশার দেহে ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্রাজিলের সাফল্য
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার
কলেজ পরিদর্শনে গেলেন মন্ত্রী, ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী
কলেজ পরিদর্শনে গেলেন মন্ত্রী, ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার