কোথাও নেই ‘আজ্জু’

রবিউল ইসলাম, হায়দরাবাদ থেকে
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১২

মোহাম্মদ আজহারউদ্দিন ভারতের সফল অধিনায়কদের তালিকায় অনেক আগেই জায়গা করে নিয়েছেন হায়দরাবাদে জন্ম নেওয়া মোহাম্মদ আজহারউদ্দিন। অথচ দেশের হয়ে ৯৯ টেস্ট খেলা এই তারকা এখন আর ক্রিকেটের কোথাও নেই। ভারতের সরকারি স্টেট ব্যাংকের একজন কর্মী থেকে দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন যে ‘আজ্জু’।

নিজের জন্মস্থান হায়দরাবাদে এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্ট চলছে। যে মাঠে খেলা হচ্ছে, সেই রাজীব গান্ধী স্টেডিয়ামে ভিভিএস লক্ষ্মণের নামে গ্যালারি রয়েছে, আবিদ আলির নামও আছে, নেই শুধু আজহারের নামে কোনও গ্যালারি স্ট্যান্ড।

এখনও হায়দরাবাদের হয়ে এমন ব্যাটসম্যান ও ফিল্ডার ভারতীয় দলে আসেনি। অন্তত তার একটি ছবি স্টেডিয়ামের কোথায় থাকতে পারতো। কিন্তু ফিক্সিংয়ের ব্যাপারটি কারো মন থেকে মুছে যায়নি। হয়তো এই কারণেই নেই ভারতের অন্যতম সেরা এই অধিনায়কের কোনও ছবি।

তার জীবনের গল্পটা বিভিন্ন সময় বিভিন্ন মাত্রা পেয়েছে। মাত্র ২১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন আজহার। খুব ভালোভাবেই চলছিল ক্রিকেট ক্যারিয়াররটা। ২৪ বছর বয়সে বিয়ে করা আজহারের জীবনটা চলছিল ভালোই। স্ত্রী নওরীন ও দুই ছেলেকে নিয়ে তখন সুখের সংসার তার। কিন্তু বিপত্তিটা ঘটে ১৯৯৪ সালের দিকে। ওই বছর এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ে আজহারের সঙ্গে আলাপ হয় ‘বলিউড কুইন’ সঙ্গীতা বিজলানির।

কিছুদিনের মধ্যেই আজহার প্রেমে জড়িয়ে পড়েন বিজলানির সঙ্গে। শুরু হয় তার ঘরে-বাইরের অশান্তি। অশান্তির ঝড়ে তছনছ হয়ে গেল সুখের দাম্পত্য জীবনটাও। একটু একটু করে সরে যেত থাকল ক্রিকেট ফর্ম। ১৯৯৬ সালের শেষের দিকে ভেঙে যায় আজহার-নওরীনের ৯ বছরের বৈবাহিক জীবন।

১৯৯৬ সালে সঙ্গীতার সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন আজহার। নতুন সংসারে থিতু হতে না হতেই আজহারের জীবনে আসে নতুন এক ঝড়! ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নির্বাসিত করা হলো ভারতের সফল এই অধিনায়ককে।

ক্রিকেটহীন জীবন পেরিয়ে তিনি যোগ দিলেন রাজনীতিতে। কংগ্রেসে যোগ দিয়ে নির্বাচনে জিতে হলেন সংসদ সদস্যও। কিছুদিনের মধ্যেই সুখবর পান আজহারউদ্দিন। ২০১২ সালে ক্রিকেট থেকে নির্বাসন উঠে যায় তার। তার আগে অবশ্য আরও বড় ধাক্কা খেয়েছিলেন ‘আজ্জু’। সড়ক দুর্ঘটনা মারা যায় তার বড় ছেলে মোহাম্মদ আয়াজউদ্দিন।

ছেলের মৃত্যুর পর পরই দ্বিতীয় স্ত্রী সঙ্গীতার সঙ্গে ডিভোর্স হয় আজহারের। তাদের বিচ্ছেদের পেছনে ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় জোয়ালা গাট্টা ছিলেন বলেও গুঞ্জন ছিল ভারতীয় মিডিয়ায়। জীবনে অনেক বাঁক বদল হওয়া এবং বিতর্কের জন্ম দেওয়া আজহার সত্যিই অদ্ভুত এক চরিত্র।

আজহারের জীবন নিয়ে এরই মধ্যে সিনেমা তৈরি হয়ে গেছে বলিউডে। আজহারের চরিত্রে অভিনয় করছেন এমরান হাশমি। প্রথম স্ত্রী নওরীনের চরিত্রে আছেন প্রাচী দেশাই, আর সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করছেন নার্গিস ফাখরি।

/আরআই/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে