বাংলাদেশের বিপক্ষে সব ম্যাচে খেলছেন না বোল্ট-সাউদি

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৬, ১৮:১২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ২০:৫২

শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের শুরুতে বিশ্রামে থাকতে পারেন বোল্ট দলের সেরা দুই পেসারকে গোটা সিরিজে খেলাতে চাইছেন না কোচ মাইক হেসন। বিশ্রাম দিয়ে সাউদি-বোল্টকে ব্যবহার করতে চান তিনি।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সবচেয়ে বড় দুঃশ্চিন্তা সেখানকার সুইং ও বাউন্সি উইকেট। সবুজ উইকেটে পেস আক্রমণ ঠেকানোই সফরকারীদের চ্যালেঞ্জে। যাতে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হবে দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের সামনে। যদিও দলের সেরা দুই পেসারকে গোটা সিরিজে খেলাতে চাইছেন না কোচ মাইক হেসন। বিশ্রাম দিয়ে সাউদি-বোল্টকে ব্যবহার করতে চান তিনি।

নিউজিল্যান্ডের ঘরের মাঠের গ্রীষ্ম শুরু হবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে। এই সিরিজ শেষে রয়েছে তাদের আরও লম্বা সূচি। মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ছাড়াও ব্যস্ত সূচির কারণে সাউদি-বোল্টকে বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনা করছেন হেসন। যে পরিকল্পনায় সম্ভবত শেষ ওয়ানডেতে খেলবেন না বোল্ট। সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও বিশ্রামে থাকতে পারেন এই পেসার। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচেই বিশ্রামে থাকতে পারেন সাউদি, যাতে টেস্ট সিরিজটা শুরু করতে পারেন সতেজভাবে।

ঠিক কখন বিশ্রাম দেওয়া হতে পারে সাউদি-বোল্টকে, সে ব্যাপারে হেসন বিস্তারিত না বললেও বিশ্রাম যে দিচ্ছেন, সেটা নিশ্চিত করেছেন এই বলে, ‘যে সব খেলোয়াড় বিশেষকরে বোলার, যারা তিন ফরম্যাটে খেলে, তাদেরকে সব সময় ভারসাম্য ঠিক রেখে খেলাতে হয়। আমরা তাদের ওপর চাপ কমানোর চেষ্টা করব, যাতে তারা টেস্ট ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে।’ ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে