বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী খেলবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৬, ১০:৫২আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১০:৫২

কেন উইলিয়ামসন দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জা পাওয়া অস্ট্রেলিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যাশা করেছিল নিউজিল্যান্ড। কিন্তু উল্টো হেরে যায় তারা। আর তাই আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশের বিপক্ষে কোনও ধরনের হালকা মেজাজে খেলতে চায় না ব্ল্যাক ক্যাপরা। আগামীকাল সোমবার ভোরে শুরু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগ্রাসী খেলতে চায় স্বাগতিকরা।

দুই টেস্টে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় গিয়েছিল অনেক আশা ভরসা নিয়ে। কিন্তু অল্পস্বল্প সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। অস্ট্রেলিয়া আগ্রাসী খেলে ৩-০ ব্যবধানে কিউইদের হারায়। আর ওই হার থেকে পাওয়া শিক্ষাটি বাংলাদেশ সিরিজে কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা জানান স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘হেস (কোচ মাইক হেসন) এবং আমি ওই সিরিজ নিয়ে কিছু কথা বলেছি। আমি মনে করি যখন আপনি একটি সফরে গিয়ে হেরে যাবেন, ঠিক যেমনটা আমরা হেরেছিলাম অস্ট্রেলিয়ার কাছে তখন বুঝতে হবে কিছু কিছু জায়গায় আরও ভালো করতে হবে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা এটা থেকে শিখেছি এবং আরও ভালো দল হিসেবে সামনে এগিয়ে যাচ্ছি।’

গত সফরের চেয়েও বেশি আগ্রাসী হবে নিউজিল্যান্ড, জানান উইলিয়ামসন। বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখতে পেস বোলারদের অস্ত্র হিসেবে ব্যবহার করবেন নিউজিল্যান্ডের অধিনায়ক। এক্ষেত্রে তাদের ভাবনা একটাই- তৃতীয় পেসার হিসেবে কাকে ডাকা হবে? নবাগত লকি ফার্গুসন নাকি ম্যাট হেনরি? তবে দলের পেস আক্রমণে ভারসাম্যতা আত্মবিশ্বাসী করে তুলছে উইলিয়ামসনকে।

দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে গত বছরের বিশ্বকাপে সেডন পার্কে জিতেছিল নিউজিল্যান্ড। তিন উইকেটের ওই অল্প ব্যবধানের জয়ের আগে মাশরাফি মর্তুজার দলের কাছে আগের ৭ ম্যাচের সবগুলো হেরেছিল তারা। ওই ম্যাচগুলো ছিল বাংলাদেশের মাটিতে। এবার নিজেদের মাটিতে পাল্টা জবাব দিতে চায় ব্ল্যাক ক্যাপরা। কিন্তু কাজটা সহজে হবে না জানেন উইলিয়ামসন, ‘ঘরের মাঠে তাদের হারানো খুব কঠিন। তাদের মাঠে তারা প্রায় প্রত্যেক দলকে নাকানিচুবানি খাইয়েছে। তারা অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে। প্রত্যেক বছর তারা নিজেদের ছাড়িয়ে যাচ্ছে। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’ সূত্র- রয়টার্স

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী