বছরের শেষটা রাঙিয়ে নেওয়ার সুযোগ মাশরাফিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৬, ২০:৩৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ২০:৪০

বছরের শেষটা রাঙিয়ে নেওয়ার সুযোগ মাশরাফিদের কিউইদের বিপক্ষে আগেই দুই ম্যাচে ব্যর্থ হওয়ার বাংলাদেশের সামনে সুযোগ বছরের শেষটা রাঙিয়ে নেওয়ার। শনিবার ভোরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ একদিনের ম্যাচ খেলতে ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফিরা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি দেখা যাবে বিটিভি ও চ্যানেল নাইনে।

চলতি বছর বাংলাদেশ খুব বেশি ম্যাচ খেলেনি। বিশেষকরে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। তারপরও বেশ কয়েকটি সিরিজ ও টুর্নামেন্টে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে আগের বছরের ছায়া খুঁজে পাওয়া গেছে শেষ হতে যাওয়া এই বছরেও।

কিউইদের বিপক্ষে আগেই দুই ম্যাচে ব্যর্থ হওয়ার বাংলাদেশের সামনে সুযোগ বছরের শেষটাও রাঙিয়ে নেওয়ার। শনিবার ভোরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ একদিনের ম্যাচ খেলতে ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফিরা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি দেখা যাবে বিটিভি ও চ্যানেল নাইনে।

বাংলাদেশের চলতি বছর শুরু হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ড্র করেছিল ২০১৬ সালে ১৬টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ। যার মধ্যে অবশ্য সাফল্য খুব বেশি নয়, জিতেছে মাত্র ৭টি ম্যাচে।

চলতি বছর বাংলাদেশ ওয়ানডে কম খেলায় গত বছরের মতো এই বছর সাফল্যের হারটা কমে গেছে। আর তাই তো শেষ দিকে এসে সাফল্যের কক্ষপথ থেকে ছিটকে গেছে লাল-সবুজরা। কিউইদের বিপক্ষে ২-০ ব্যবধানে এরই মধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতলে অন্তত বছরের শেষটা রাঙিয়ে নিতে পারবে সফরকারীরা। এ বছর খেলা ৮ ওয়ানডেতে জিতেছে ৩টিতে। পরিসংখ্যান হয়তো তেমন আহামরি কোনও কিছুই ইঙ্গিত দেবে না, ইংল্যান্ডের বিপক্ষে হারা দুটি ওয়ানডে এবং আফগানিস্তানে বিপক্ষে ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষেই আসার কথা ছিল।

সবকিছু পেছনে ফেলে মাশরাফিদের লক্ষ্য এখন শেষ ওয়ানডেতে ভালো করা। আগের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে চমৎকার শুরুর পরও হারতে হয়েছে বাজেভাবে। শেষ ওয়ানডে সেই ভুলগুলো শুধরে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। সিরিজ হারলেও অন্তত শেষ ম্যাচটি জিতে সফরের বাকি ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবেন সবাই। তা ছাড়া বছরের শেষ ম্যাচ বলে কথা! সমর্থকদের নতুন বছরের জয় উপহার নিশ্চয় দিতে চাইবেন মাশরাফিরা।  

মাশরাফিও চাইছেন তাই। বিশেষকরে শেষ ম্যাচটি হারার পর প্রতিজ্ঞা আরও বেড়েছে তার। আর তাই তো বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শেষ ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ। পেশাদার ক্রিকেটার হিসেবে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। একটি ম্যাচ জিততে পারলেও বড় কিছু হবে।’

দেখা যাক, কথা রাখতে পারেন কিনা বাংলাদেশ অধিনায়ক!

/আরআই/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী