শুরুর ছন্দটা ধরে রাখতে পারল না বাংলাদেশ

ফজলুল বারী, নেলসন থেকে
৩১ ডিসেম্বর ২০১৬, ০৬:৪৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ০৬:৫৪

শুরুর ছন্দটা ধরে রাখতে পারল না বাংলাদেশ নেলসনের শেষ ওয়ানডে ম্যাচে দুর্দান্ত সূচনার পর আবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইমরুল, সাব্বির, মাহমুদউল্লাহ, তামিমকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৪১ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেট হারিয়ে ১৮২। ৫৯ করে বিদায় নিয়েছেন তামিম। ৮৮ বলে এ রান তোলেন বাংলাদেশের এই ওপেনার। এর মধ্যে চারের মার ছিল ৫টি।

সকালে রোদ ঝলমলে নেলসনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি। অধিনায়কের সিদ্ধান্তকে সমর্থন করে ধীরে সুস্থে ব্যাট করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ৫২ বলে ৪৪ করে বিদায় নেন ইমরুল। তার ইনিংসে ১টি ছক্কা ও৫ টি চারের মার ছিল। এরপর সাব্বির এসে উইকেটে বেশি সময় টিকে থাকতে পারেননি। ম্যাট হেনরির বলে উইকেটরক্ষক লুক রঞ্চির গ্ল্যাভসে ধরা পড়ার আগে তিনি ১৪ বলে ১৯ রান করেন। আর গত বিশ্বকাপের নেলসন ওভালের সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ আজ টিকেছেন মাত্র ৭ বল। সাউদির বলে নিশামের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের অন্যতম ভরসার এই অল রাউন্ডার। উল্লেখ্য বিপিএলে বিপুল সাফল্য পাওয়া রিয়াদের ব্যাট এবার নিউজিল্যান্ড সফরে এসে মোটেই হাসছে না।

তামিম বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু নিশামের বলে ব্রুমের ক্যাচ হয়ে ফিরলে সিরিজ খোয়ানো বাংলাদেশ শিবিরের হতাশা আরও বাড়ে। তামিমের বিদায়ের পর সাকিবের সঙ্গে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন মোসাদ্দেক। কিন্তু তার রান আউট কপাল পোড়ায় বাংলাদেশের। ৩৫ বলে ১৮ করে বিদায় নেন সাকিব।

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে নেলসনের মাঠে আজ অল্প সংখ্যক বাংলাদেশ সমর্থক উপস্থিত আছেন। সকালের দলের ভালো অবস্থায় তারা বিশেষ চাঙ্গা ছিলেন। দলের বিপর্যয়ে তারাও এর মাঝে বেশ হতদম্য। কষ্টের মধ্যেও তারা দুলিয়ে যাচ্ছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইনহাস্ত ওয়াতানাম। এই তো আমাদের জন্মভূমি। এর জন্যে নিখাদ ভালো্বাসা।

/কেআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের