ব্যাটিংয়ের শুরুর সঙ্গে মিলল না শেষটা

ফজলুল বারী, নেলসন থেকে
৩১ ডিসেম্বর ২০১৬, ০৮:০১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ০৮:২৫

ব্যাটিংয়ের শুরুর সঙ্গে মিলল না শেষটা হাফসেঞ্চুরিয়ান তামিমের বিদায়ের পর শুধু আসা-যাওয়াই চলেছে। সাকিব ১৮, মোসাদ্দেক ১১, তানভীর ৩ রানে বিদায় হন। অধিনায়ক মাশরাফি করেছেন ১৮ বলে ১৪। আর শেষ দিকে নুরুল হাসানের ব্যাটে ৪৪ রান আসাতেই লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।

নেলসনের শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সকালে টসে হেরে দুর্দান্ত সূচনা করলেও ম্যাচের ছন্দ ধরে রাখতে পারেনি টাইগাররা। দুই ওপেনার ইমরুল ৪৪ ও তামিম ৫৯ রান করলেও পর পর বেশ কয়েকজন ভরসার ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় টিম বাংলাদেশ। শেষের দিকে নুরুল হাসানের সঙ্গে অধিনায়ক মাশরাফি এসে দলের হাল ধরলে টিম বাংলাদেশ ২০০’র ঘর পেরোতে পারে। কিন্তু ১৮ বলে ১৪ রানে বিদায় নেন মাশরাফি। এরপর আর তরুণ নুরুল হাসানকে সমর্থন দেওয়ার কোনও ব্যাটসম্যান ছিল না দলে। একপ্রান্ত আগলে রেখে নুরুল করেছেন ৪৪ রান। 

এ দিনের খেলায় ইনিংসের একমাত্র ছক্কা হাঁকিয়েছেন ইমরুল। কিন্তু ফিফটি করার আগেই স্যান্টনারের বলে ব্রুমের ক্যাচ হয়ে ফিরে যান সাজঘরে। এরপর তার জায়গায় সাব্বির এসেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ম্যাট হেনরির বলে লুক রঞ্চির ক্যাচ হয়ে ফেরার আগে ১৯ রান করেন সাব্বির। ওই ধাক্কা সামলানোর আগেই দলের অন্যতম নির্ভরশীল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এসে চাপটা বাড়িয়ে দিয়ে যান আরও। শেষ ওয়ানডেতেও যে ব্যাট হাসল না তার। ২০১৫’র বিশ্বকাপে এই নেলসনের মাঠেই স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু এবার নিউজিল্যান্ড সফরে এসে তিন ম্যাচে তার রান যথাক্রমে ১, ১, ৩।

এ দিন ৫৯ রানে সাজঘরে ফেরেন তামিম। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে তার চতুর্থ সেঞ্চুরি। সতীর্থ ওপেনার ইমরুলের মতোই ব্রুমকে তিনি ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ব্যাটসম্যানদের শুধু আসা-যাওয়াই চলেছে। সাকিব আল হাসান ১৮, মোসাদ্দেক ১১, তানভীর ৩ রানে বিদায় হন। অধিনায়ক মাশরাফি করেছেন ১৮ বলে ১৪। আর শেষ দিকে নুরুল হাসানের ব্যাটে ৪৪ রান আসাতেই লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে