বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই গাপটিল

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৮

হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে গেলেন গাপটিল বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে চোট লাগে মার্টিন গাপটিলের। ম্যাচের তৃতীয় ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

আগামী ৩ জানুয়ারি নেপিয়ারে শুরু হওয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ওপেনার গাপটিল। শনিবার বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে লক্ষ্যে নেমে মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় তার ইনিংস। ব্যক্তিগত ৬ রানে মাশরাফি মর্তুজার ওভারের প্রথম বলে দৌড়ে একটি রান নিতে গিয়ে খুঁড়িয়ে হাটতে দেখা যায় গাপটিলকে। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচের পর স্ক্যান শেষে দেখা গেছে তার গ্রেড ওয়ান ধাঁচের চোট হয়েছে। হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে গাপটিলের। নিউজিল্যান্ড ক্রিকেট নিশ্চিত করে বাঁপায়ের এ চোট তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে রাখবে। সেরে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে তার। টি-টোয়েন্টি সিরিজে গাপটিলের স্থলাভিষিক্ত করা হয়েছে নেইল ব্রুমকে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী