মাউন্ট মাঙ্গানুইতে রুবেলের প্রাপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৭, ১০:১১আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১০:১৫

রুবেল হোসেন (ফাইল ফটো) নিউজিল্যান্ড সিরিজ খেলার কথাই ছিল না রুবেল হোসেনের। কিন্তু মোহাম্মদ শহীদের হঠাৎ ইনজুরি তার ভাগ্য খুলে দেয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকলেও মূল একাদশে সুযোগ হয়নি তার। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই একাদশে আছেন অভিজ্ঞ এই পেসার।

শুক্রবার মাউন্ট মাঙ্গানুইতে কিউইদের রান দুইশো ছাড়িয়ে যেতে পারতো, শেষ দিকে রুবেল যদি না কিউই ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরতেন! শেষ দুই ওভারে ১৩ রান খরচ করে তিনি তুলে নিয়েছেন তিনটি উইকেট। মোট ৪ ওভারে ৩৭ রান দিয়ে নিয়েছেন এ তিনটি উইকেট। এটাই রুবেলের ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ৬৩ রান খরচায় তিনি দুটি উইকেট নিয়েছিলেন। ওটাই তার সর্বোচ্চ সাফল্য ছিল সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে।

এদিন রুবেল তার চার ওভার করেছেন চারটি স্পেলে! মাশরাফি ইনিংসের দ্বিতীয় ওভারেই বল তুলে দেন রুবেলের হাতে। ওই ওভারে অবশ্য মুনরোর হাতে দুটি বাউন্ডারি খান পেসার হান্ট থেকে উঠে আসা এই পেসার। কিছুক্ষণ বিরতি দিয়ে মাশরাফি ইনিংসের দশম ওভারে আবারও বল তুলে দেন রুবেলের হাতে। এবার কিছুটা চেপে ধরলেও শর্ট লেন্থের একটি বল করে ছক্কা খান।

মূলত শেষ দুই ওভারেই চিত্রনাট্যটা বদলে দেন তিনি। রুবেল চেপে না ধরলে কিউইদের ইনিংস দুইশো ছাড়িয়ে যেত- এটা নিশ্চিত করেই বলা যায়। ১৭ তম ওভারের দ্বিতীয় বলে চার খেয়ে চতুর্থ বলেই ফিরিয়ে দেন বিধ্বংসী এক ইনিংস খেলা মুনরোকে। ওই ওভারের শেষ বলে তুলে নেন আরেক উইকেট, কলিন ডি গ্যান্ডহোমকে ফিরিয়ে। এক ওভার বিরতি দিয়ে মাশরাফি শেষ ওভারে আনেন সেই রুবেলকেই। এবারও হতাশ করেননি রুবেল। শেষ ওভারে ৫ রান দিয়ে তুলে নেন আরও একটি উইকেট।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী