টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১২ জানুয়ারি ২০১৭, ০৪:১০আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৪:১৭

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম টেস্ট। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার টস হেরে ব্যাট হাতে পেয়েছে বাংলাদেশ। এ মাঠের যে অবস্থা ও ইতিহাস, এ পরিস্থিতিকে বাংলাদেশের জন্য প্রথম বিপদ মনে করছেন এখানকার প্রেসবক্সের ক্রিকেট বোদ্ধারা। কারণ মেঘলা আবহাওয়ার মধ্যে মাঠে এখন প্রচন্ড গতিতে বাতাস বইছে। উইকেটেও এখনও আছে হালকা সবুজ ঘাস।

এর আগে সকালে মাঠে পৌঁছে অনুশীলনের ফাঁকে এ ম্যাচে অভিষিক্ত তাসকিন আহমেদ, শুভাশিষ রায়কে পরিয়ে দেওয়া হয় অভিষেকের টুপি। তাসকিনকে টুপি পরিয়ে দেন তার বর্তমান গুরু কোর্টনি ওয়ালশ। আর ক্যাপ্টেন মুশফিকুর রহিম টুপি পরান শুভাশিষকে।

আকাশ এখন এখানে মেঘলা। দুপুরে লাঞ্চের আগে পরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখানে আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়।

উল্লেখ্য নিউজিল্যান্ডে সফরে জয় খরার শিকার বাংলাদেশের এটি শেষ সংগ্রাম পর্ব।

/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের