নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকের তৃতীয় হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ০৭:০৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৭:১২

নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকের তৃতীয় হাফসেঞ্চুরি কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই দল থেকে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। ইনজুরি তাকে শেষ দুটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেয়নি। তবে পুরো ফিট না হয়েই ওয়েলিংটন টেস্টে ফিরেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ফিরেই সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।

শুক্রবার শুরুতে মমিনুল ফিরে গেলে ক্রিজে নামেন মুশফিক। সাকিবের সঙ্গে পঞ্চম উইকেটে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

এদিন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক। এটা তার ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি। এছাড়া তার সেঞ্চুরি রয়েছে তিনটি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বটাও মুশফিকের দখলে।

শুক্রবার বাঁহাতি কিউই অফস্পিনার মিচেল স্যান্টনারের বলে সুইপ করে তিনি হাফসেঞ্চুরির মাইলফলকে পৌঁছান। ১০২ বল খেলে ৭ চারে ৫০ পূর্ণ করেন মুশফিক।

কিউইদের বিপক্ষে মুশফিকের সর্বোচ্চ রান ৭৯। ২০০৮ সালে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে প্রথম হাফসেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

/আরআই/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি