সেঞ্চুরিটাও পেয়ে গেলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ০৭:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৮:০৪

সেঞ্চুরিটাও পেয়ে গেলেন সাকিব ওয়েলিংটন দুই হাত ভরে দিল সাকিবকে। বিশ্বের ১৪তম অলরাউন্ডার হিসেবে শুক্রবার ৩ হাজার রান ও ১৫০ উইকেট শিকার করেছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বৈচিত্র্যময় এই মাঠকে ‘লাকি ভেন্যু’ বানিয়ে ফেললেন সাকিব। এবার যে সেঞ্চুরিও পূরণ করলেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে হ্যামিল্টনে সর্বোচ্চ ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

শুক্রবার হ্যামিল্টনের স্মৃতি ওয়েলিংটনে ফিরিয়ে আনলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কিউইদের বিপেক্ষ সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেলেন তিনি। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি হলেও সাকিবের ক্যারিয়ারের এটা চতুর্থ সেঞ্চুরি।

শুক্রবার দ্বিতীয় দিনে ব্যক্তিগত ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন সাকিব। যদিও আগের দিন ভাগ্যগুণে বেঁচে গিয়েছিলেন তিনি। ব্যক্তিগত ৪ রানে নাইল ওয়াগনারের বলে স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মিচেল স্যান্টনার সাকিবের সহজ ক্যাচটি ফেলে দেন।

অবশ্য পুরো ইনিংসে ওই একটাই বাজে শট খেলেছিলেন সাকিব। এরপর দ্বিতীয় দিনের শুরু থেকে কিউই বোলারদের বিপক্ষে খেলেন অসাধারণ এক ইনিংস।

সাউদির বলে চার মেরে ৮৬ বলে ৮ চারে ৫০ রানের মাইলফলকে পৌঁছান সাকিব। ব্যক্তিগত ৬৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান সাকিব।

বিরতি থেকে ফিরে খানিকটা আক্রমণাত্মক হলেন সাকিব। শেষ পর্যন্ত ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে খুব বেশি সময় নিলেন না। বাকি ৫০ করতে বল খেলেছেন ৬৪টি।

নাইল ওয়াগনারের বলে সিঙ্গেলস নিয়ে কিউইদের বিপক্ষে দ্বিতীয় এবং ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করেন সাকিব। সবমিলিয়ে ১৫০ বলে ১৩ বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি তুলে নিয়ে আগের সর্বোচ্চ রানকে টপকে যান তিনি।

কিউইদের বিপক্ষে সাকিবের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১০০। ২০১০ সালে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড সফরে গিয়ে সেঞ্চুরি পান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দ্বিতীয় ইনিংসে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সাকিব।

/আরআই/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে