ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন সাকিব

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৩ জানুয়ারি ২০১৭, ০৯:৪১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৯:৫৩

ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন সাকিব বাংলাদেশের রান ৪০০ পেরিয়েছে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে। এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ছিল ৪ ‍উইকেটে ৪৫৭ রান।

চা বিরতির পরে মাঠে এসে সাকিব আল হাসান পর পর বল মাঠের বাইরে পাঠালেন দুবার। এরপর আবার জীবন পেলেন ওয়াগনারের বলে। উইকেটরক্ষক ক্যাচটা নিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন। এরপর লুকিয়ে ফেলে আউট দাবি করেছিলেন। কিন্তু ক্যামেরার চোখ ফাঁকি দিতে পারলেন না। সাকিব আউট হয়েছেন দেখে কিউই দর্শক যারা হাততালি দিয়েছিলেন, নট আউট দেখে তারাই আবার হাততালি দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবের রান ১৭০*, মুশফিকের ১৩২*।

সাকিব আজ তার ক্যারিয়ার সেরা ব্যাটিংও করলেন। তার আগের সর্বোচ্চ রান ছিল ১৪৪। শ্রীলঙ্কার বিপক্ষে, গল টেস্টে। মাঠের কিউই দর্শকরা এখানে বারবার বিপুল করতালিতে বাংলাদেশ দলকে সমর্থন দিচ্ছেন! এরা কি পক্ষ বদল করেছে? না। এ জাতি এমনই ভদ্র ও বিনয়ী। যে ভালো খেলে তার প্রশংসা করে অকপটে।

ভয় দিয়ে শুরু হওয়া ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের প্রাপ্তির পরিসংখ্যান শুধুই বাড়ছে। কিউইদের বিপক্ষে এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি ছিল ১৬১ রানের। তামিম আর জুনায়েদ সিদ্দিকীর। যা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছেন সাকিব-মুশফিক। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে বৃষ্টি বিঘ্নিত খেলায় বাংলাদেশের রান ছিল ১৬০/৩।

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী