সাকিবের সাদামাটা উদযাপনে অবাক মুশফিক

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৩ জানুয়ারি ২০১৭, ১৮:৫৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৮:৫৮

সাকিবের উদযাপন, অভিনন্দন জানালেন মুশফিক শুক্রবার ওয়েলিংটনে বাংলাদেশ রেকর্ডের ফুলঝুরি তৈরি করেছে। যার কারিগর ছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তবে এগিয়ে ছিলেন বাংলাদেশের তৃতীয় ডাবল সেঞ্চুরিয়ান সাকিব। এ রেকর্ডগড়া ইনিংসের পুরোটা সময় তাকে সঙ্গ দিয়েছেন মুশফিক। আর টেস্ট অধিনায়কের চোখে সাকিবের এটাই সেরা ইনিংস।

কিন্তু ডাবল সেঞ্চুরি করার পর সাকিবের সাদামাটা উদযাপনে বিস্মিত মুশফিক, ‘সাকিবটা যে কী! সে প্রথমে সেঞ্চুরি করেছে, ডাবল সেঞ্চুরি করেছে। কিন্তু কোনও কিছুতেই তার যেন কোনও প্রতিক্রিয়া নেই! ব্যাট তুলতেই চাচ্ছিল না এমন যেন একটা অবস্থা তার।’

অবাক হওয়াটা এ পর্যন্তই, এরপর সাকিবের প্রশংসায় পঞ্চমুখ মুশফিক। তার দেখা সাকিবের এটা সেরা ইনিংস কি না জানতে চাইলে অধিনায়কের সোজাসাপ্টা উত্তর, ‘হ্যা অবশ্যই। এটাই সাকিবের সেরা ইনিংস। সে যেভাবে ব্যাটিং করেছে আমার কখনোই মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে তার। পরিকল্পনামতো সে নিজেকে টিকিয়ে রেখেছিল। তাকে দেখে মনে হয়নি সে দুইশ বা একশ করছে। কোনও কিছুতেই যেন তার কোনও আবেগ নেই। খুবই স্বাভাবিক দেখাচ্ছিল তাকে।’

বাংলাদেশের অলরাউন্ডারকে অভিনন্দন জানিয়ে মুশফিক বলেন, ‘সে আজ শুধু তার ব্যক্তিগত না, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছে। এজন্যে তাকে অভিনন্দন। আশা করছি আমাদের আরও যেসব খেলোয়াড় আছে, তারাও আগামীতে আরও বড় বড় ইনিংস খেলবে।’

দুইজনের রেকর্ড জুটি হলো এদিন। আগেও শক্ত কয়েকটি জুটি গড়েছেন সাকিব-মুশফিক। তাই প্রশ্ন শুনতে হলো তাদের এ সাফল্যের রসায়নটা কী? মুশফিক বলেন, ‘রসায়ন তো অবশ্যই আছে। সে বরাবর আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। তার এ ধরনের খেলা আমিও খুব পছন্দ করি। আরেকটা ব্যাপার ভালো লাগে তার, ক্রিজে সে খুব বেশি কথা বলে না। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমাদের ভালো কিছু জুটি আছে। অনূর্ধ্ব-১৯ থেকে অনেকদিন ধরে আমরা দুইজন একসঙ্গে খেলছি। আশা করব সে যেন এমন এক ইনিংস আগামীতেও বাংলাদেশকে দিতে পারে।’

/এফএইচএম/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের