ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়ক মুশফিক ৮ উইকেটে ৫৯৫ রানে ঘোষণা করেন ইনিংস।
ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনের খেলায় সাব্বিরের হাফসেঞ্চুরি হওয়ার পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে। শুরু হয়েছে নিউজিল্যাল্ডের ব্যাটিং ইনিংস। টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভালো অবস্থায় থাকা বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন আর ৫০ রান চাই তার। এদিন সাব্বিররা ৫১ রান করতেই ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক। সাব্বির করেন ৫৪ রান। ওই সময়ে বাংলাদেশের রান ছিল ৫৯৫/৮। এটি সাব্বিরের দ্বিতীয় টেস্ট ফিফটি।
ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনের খেলায় ষষ্ঠ ওভারে ফিরে যান অভিষিক্ত তাসকিন আহমেদ। তার জায়গায় খেলতে এসেছিলেন কামরুল ইসলাম রাব্বি। ফেরার আগ পর্যন্ত ২০ বল মোকাবিলা করে ৩ রান করতে পারেন বাংলাদেশের এই পেস বোলার।
এর আগে সকালে শুরুটা দেখেশুনেই করেন আগের দিনের সেট ব্যাটসম্যান সাব্বির রহমান। প্রথম ওভারেই টিম সাউদির বল থেকে ৬ রান বের করে নেন। আগের দিনের সংগ্রহ ৫৪৪ রানের সঙ্গে এভাবেই প্রথম ওভারে যোগ হয়ে যায় ৬ রান।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় সাব্বির করেছিলেন ১০ রান। তার সঙ্গে তৃতীয় শুরু করা তাসকিন ২০তম বলে নাইল ওয়াগনারের বলে ক্যাচ দেন সাউদিকে।
উল্লেখ্য সাকিবের ২১৭ ও মুশফিকের ১৫৯ রানের বড় পুঁজির ওপর দাঁড়িয়ে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫৪৪ রান সংগ্রহ করে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তৃতীয় দিনে অনুসারীদের কাছে আরও কমপক্ষে ৫০ রান চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। সাব্বিররা তা করে ফেলার পর মুশফিকও ইনিংস ঘোষণায় আর দেরি করেননি।
/কেআর/








