তাসকিনের আঘাতে নিউজিল্যান্ড হারাল দ্বিতীয় উইকেট

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৪ জানুয়ারি ২০১৭, ০৮:০৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ০৮:১৯

হাফসেঞ্চুরি করে আউট হয়েছেন কেন উইলিয়ামসন ওয়েলিংটন টেস্টে প্রথম উইকেট পেলেন তাসকিন আহমদ। টেস্টে ক্যারিয়ারের তার প্রথম শিকার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উলিয়ামসন। তাসকিনের বল উইলিয়ামসনের ব্যাট ছুঁয়ে গ্ল্যাভসবন্দি হয় উইকেটরক্ষক ইমরুল কায়েসের। কিউইদের প্রথম ইনিংসের দ্বিতীয় উইকেটের পতনের পর স্বাগতিকদের রান দাঁড়ায় ১৩৪/২। উল্লেখ্য বাংলাদেশের রানের পাহাড় টপকাতে দেখেশুনে খেলছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর টাইগাররা প্রথম উইকেট পায় কামরুল ইসলাম রাব্বির হাত ধরে। এই উইকেটের কিছু সময় পরেই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়। দিনের ১৭ তম ওভারে নিজের প্রথম বল করতে আসেন রাব্বি। এবং প্রথম বলেই পান উইকেট। জিত রাভালের উদ্দেশে করা তার বলটি ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় ইমরুল কায়েসের গ্ল্যাভসে। উল্লেখ্য মুশফিক হাতের তর্জনীতে চোট পাওয়ায় তার জায়গায় বিকল্প হিসেবে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন ইমরুল। আউট হওয়ার আগে ৩৯ বলে ২৭ রান করেছেন রাভাল। আর উইলিয়ামসন করেন ৫৫ বলে ৫৩ রান। ৮টি চারের মার ছিল তার ইনিংসে।

এর আগে বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করলে কিউই দল ব্যাট করতে আসে। দ্বিতীয় দিনের ৫৪৪ রানের সঙ্গে ৫১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে