সাব্বিরের টানা হাফসেঞ্চুরিতে বাংলাদেশের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ০৬:৫৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৬:৫৯

সাব্বির রহমান পঞ্চম ও শেষদিন মাঠে নেমেই বিপদে পড়েছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৭১ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। এছাড়া মুশফিকুর রহিম রিটায়ার্ড হার্ট হন। সব মিলিয়ে লাঞ্চের আগের সময়টা মোটেও ভালো কাটেনি সফরকারীদের। তবে সাব্বির রহমান প্রতিরোধ গড়েছেন। দ্বিতীয় ইনিংসে ৫৩ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করেছে বাংলাদেশ। তারা এগিয়ে ২০২ রানে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য ড্রর মিশনে নেমেই সাকিব আল হাসান বিদায় নেন। মিচেল স্যান্টনারের বলে মাত্র ৫ বলে শেষ হয় তার ইনিংস। বাংলাদেশের ব্যাটিংয়ের আরেক স্তম্ভ মমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি। এরপর তাসকিন আহমেদ বিদায় নেন দ্রুত।

প্রথম ইনিংসে ২১৭ রান করা সাকিব এবার রানের খাতাই খুলতে পারেননি। দিনের দ্বিতীয় ওভারে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। মমিনুল ২৩ রানে নেইল ওয়াগনারের বলে কলিন ডি গ্রান্ডহোমের তালুবন্দী হন।

সাব্বির রহমানকে সঙ্গ দিতে নেমে মুশফিকুর রহিম প্রতিরোধ গড়েন। কিন্তু রিটায়ার্ড হার্ট হয়ে তাকে মাঠ ছাড়তে হলো ১৩ রানে। এরপর নামেন তাসকিন আহমেদ। কিন্তু উপযুক্ত সঙ্গ দিতে পারেননি তিনি। ২৩ বল খেলে মাত্র ৫ রানে ট্রেন্ট বোল্টের শিকার হন তাসকিন।

৫০ রানে অপরাজিত সাব্বিরকে সঙ্গ দিতে নামেন কামরুল ইসলাম রাব্বী।

৩ উইকেট হারিয়ে ৬৬ রানে সোমবার খেলা শুরু করে বাংলাদেশ।

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী