সৌম্যের হাফসেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৫:৪৪আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৬:৪২

সৌম্য সরকারের একটি পুল শট টস হেরে ব্যাট করতে নেমে বড় বিপদের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে টেস্টে প্রথম ওপেনিং করতে নামা সৌম্য সরকার সেই বিপদ কাটিয়ে উঠেছেন সাকিব আল হাসানকে নিয়ে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দুজনের অর্ধশতাধিক রানের জুটিতে দলীয় শতকে পৌঁছেছে টাইগাররা। লাঞ্চে যাওয়ার আগে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে তারা করেছে ১২৮ রান। সৌম্য তার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছেন। সৌম্য ৬৪ ও সাকিব ৩৯ রানে খেলছেন।
কিছু প্রাপ্তি নিউজিল্যান্ড থেকে নিয়ে দেশে ফেরার শেষ সুযোগ বাংলাদেশের সামনে।  এ লক্ষ্য নিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা। কিন্তু শুরুতেই হোঁচট। দলের মাত্র ৭ রানে টিম সাউদির পেসে তামিম ইকবাল (৫) উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন। এরপর মাহমুদউল্লাহ (১৯) সাজঘরে ফিরেছেন বোল্টের বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে।

তবে সৌম্য ও সাকিবের জুটিতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে শতাধিক রান এসেছে। ৫৪ বলে ৬ চারে ফিফটি করেন সৌম্য।

এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের। দলে মোট পরিবর্তন চারটি। ইনজুরিতে ইমরুল কায়েস, মমিনুল হক ও মুশফিকুর রহিমের ছিটকে যাওয়া পর বাদ দেওয়া হয়ছে শুভাশীষ রায়কে। কিন্তু তার জায়গায় দলে ফিরেছেন রুবেল হোসেন।

/এফএইচএম/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের