৭ টেস্ট পর সাদা পোষাকে রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ০৬:২১আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৬:২১

রুবেল হোসেন ওয়েলিংটন টেস্টে স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না রুবেল হোসেন। অবশেষে ৭ টেস্ট পর সাদা পোষাকে ক্রাইস্টচার্চ টেস্টে ফিরলেন এ পেসার। শেষ টেস্টে শুভাশীষ রায়কে বসিয়ে অভিজ্ঞ এই পেসারকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

২০১৫ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে মাঠে নেমেছিলেন তিনি। এরপর বাংলাদেশ আরও ৭টি টেস্ট খেললেও সুযোগ হয়নি রুবেলের।

অবশ্য রুবেলের টেস্ট ক্যারিয়ার খুব একটা ভালো নয়। ২৪ টেস্ট খেলে ৭৫.৯০ গড়ে মাত্র ৩২ উইকেট শিকার করেছেন তিনি। মাঝে অবশ্য বাজে ফর্ম ও ইনজুরির কারণে ছন্দে ছিলেন না তিনি। যার কারণে নিউজিল্যান্ডগামী দলেও ছিলেন না রুবেল। শহীদের ইনজুরিই মূলত ভাগ্য খুলে দেয় এই পেসারের।

কিউইদের বিপক্ষে ওয়ানডে সংস্করণে খেলা না হলেও সবগুলো টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন রুবেল। যেখানে দারুণ পারফরম্যান্স করে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। যার কারণে ওয়েলিংটনে না ফিরলেও ক্রাইস্টচার্চে ঠিকই সাদা পোষাকে ফিরলেন অভিজ্ঞ এই পেসার।

/আরআই/এফএইচএম/ 

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের