দুই নবাগতর ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৮:১২আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৮:৪৩

তামিম ভালো করতে পারেননি

১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর দুই অভিষিক্ত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান দেখেশুনে খেলছেন। ১৬.৩ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে তারা ৪৬ রান করেছেন। নুরুল ৩১ ও নাজমুল ১৫ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গেছেন। ৫৫ ওভারে ৫ উইকেটে ২২৫ রান করেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের কাছে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল পারেননি আলো ছড়াতে। দলীয় ৭ রানেই প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরলেন। টিম সাউদির বলটি পেছনের দিকে মারতে গিয়ে উইকেরক্ষক বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে তুলে দিলেন বাংলাদেশি ওপেনার। ক্যারিয়ারে প্রথমবার টেস্টে ওপেনিং করতে নামা সৌম্য সরকার অপর প্রান্ত থেকে দারুণভাবে ব্যাট করছিলেন। কিন্তু তাকে উপযুক্ত সঙ্গ দিতে পারলেন না মাহমুদউল্লাহ। দলীয় ৩৮ রানে পতন হলো দ্বিতীয় উইকেট। এবারও ওয়াটলিং তার গ্লাভসে লুফে নিলেন মাহমুদউল্লাহর ব্যাট ছুঁয়ে আসা বলটি। ট্রেন্ট বোল্টে শিকার হয়ে থামল এ অভিজ্ঞ ব্যাটসম্যানের ১৯ রানের ইনিংস।

নিভতে শুরু করেছিল আশার আলো। এবার সেই আলো জ্বালালেন সাকিব আল হাসান ও সৌম্য। দুইজনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে গেলেন, যেন আগে কিছুই হয়নি। আর কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ গেল লাঞ্চে। প্রথম সেশন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ৫৪ বলে ৬টি চারে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকান সৌম্য। আর লাঞ্চ থেকে ফিরে ৬৫ বলে ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি পান সাকিব। দুইজনের ব্যাটে দারুণ কিছুর আভাস মিলছিল। কিন্তু বোল্ট আনলেন ব্রেকথ্রু। আর তাতেই সর্বনাশ বাংলাদেশের। কিউই পেসার তার পরপর দুই ওভারে সৌম্য ও সাব্বির রহমানকে সাজঘরে পাঠালেন। ১০৪ বলে ৮৬ রানের ইনিংস থামে সৌম্যর। আর ওয়েলিংটনের টানা হাফসেঞ্চুরি করা সাব্বির থামেন ৭ রানে। পরের ওভারে সাউদি ফেরান সাকিবকে। ৫৯ রানে ব্যাটিং ক্রিজকে বিদায় জানান এ বাঁহাতি অলরাউন্ডার।
/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে