রাব্বির জোড়া আঘাতে নিউজিল্যান্ডের নেই ২ উইকেট

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২১ জানুয়ারি ২০১৭, ০৫:১০আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০৫:২৬

রাব্বির জোড়া আঘাতে নিউজিল্যান্ডের নেই ২ উইকেট

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এখন মেঘলা আবহাওয়া। বাংলাদেশ দলের আবহাওয়ায় রোদ হাসালেন কামরুল ইসলাম রাব্বি। শনিবার বল হাতে নিয়েই নিজের দ্বিতীয় বলে জিত রাভালকে বোল্ড করে ফেরান রাব্বি। দুই বল পর মানে চতুর্থ বলে আবার উইকেট, এবার তার শিকার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এটিই দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের প্রথম ও দ্বিতীয় আঘাত। কিউই অধিনায়ক ফিরে যান মাত্র ২ রানে। সফরকারীদের স্কোর ২ উইকেটে ৫৩ রান।

মেঘলা শনিবার সকালে দ্বিতীয় দিনের খেলা শুরুর পর বাংলাদেশ দুটি ক্যাচ না ফেললে হয়তো এই রোদ হাসতো আগেই। প্রথম ক্যাচটি ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ক্যাচটি ফেলেন সাব্বির রহমান। এই সহজ দুটি ক্যাচ মিস না করলে দলের ঝুলিতে আগেই দুটি উইকেট থাকতো।

আবহাওয়ার পূর্বাভাসে আছে সারাদিনই এখানে এই মেঘলা আবহাওয়া চলবে। তবে বৃষ্টি হতে পারে বিকাল পাঁচটার দিকে। রোববার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পূর্বাভাসে। এখানকার পূর্বাভাস অবশ্য ক্ষণেক্ষণে বদলায়।

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী