দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের তামিম

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ০৬:৪৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০৮:৩৮

আরেকটি ব্যর্থ ইনিংস খেললেন তামিম মুশফিকুর রহিমের চোটে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কত্ব পেলেন তামিম হাসান। নেতৃত্বে ভালো করলেও ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না। ক্রাইস্টচার্চে দুই ইনিংসে তার রান ৫ ও ৮। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ এ ওপেনার। এবারও টিম সাউদির শিকার তিনি। প্রথম ইনিংসে উইকেট কিপার বিজে ওয়াটলিংয়ের কাছে ক্যাচ দিয়েছিলেন। সোমবার দিলেন মিচেল স্যান্টনারের হাতে। দলীয় ১৭ রানেই অধিনায়কের বিদায়। এরপর প্রথম ইনিংসে ৬৫ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। ১ উইকেটে ২০ রানে লাঞ্চ বিরতিতে গেছে সফরকারীরা।
সোমবার চতুর্থ দিনের বল মাঠে গড়ায় আধা ঘণ্টা দেরিতে । ৫৬ রানে হেনরি নিকলস ও টিম সাউদি ৪ রানে খেলতে নেমে নিউজিল্যান্ডের ইনিংসকে এগিয়ে নেওয়ার খুব কাছাকাছি ছিলেন। এমন সময় সাকিব আল হাসান তার দিনের তৃতীয় ওভারে সাউদিকে ফিরিয়ে বাংলাদেশের উইকেট উদযাপনের উপলক্ষ্য তৈরি করেন। বাংলাদেশি এ অলরাউন্ডার ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ৩৫৪ রানে গুটিয়ে দিয়েছেন।  

সাউদির উইকেট শিকারি হতে পারতেন কামরুল ইসলাম রাব্বি। ১৫ রানে সাউদির ক্যাচটি নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে জীবন পাওয়ার দুই ওভার পরই সাকিবের বলে মিরাজের হাতে ক্যাচ তোলেন সাউদি। ১৭ রানে থামে তার ইনিংস। এটি সাকিবের চতুর্থ উইকেট। দ্বিতীয় দিন শেষ সেশনে তিনি তিনটি উইকেট নেন। 

সকাল সকাল আরেকটি জীবন পায় নিউজিল্যান্ড। তাসকিন আহমেদের বলে ৭ রানে নেইল ওয়াগনারের তুলে দেওয়া বলটি হাতে নিলেও ধরে রাখতে পারেননি রাব্বি। এক বল পরে তাসকিনের এলডবিডব্লিউর আবেদনে ওয়াগনারকে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কিন্তু রিভিউয়ে বেঁচে যান কিউই ব্যাটসম্যান।

এরপর মিরাজ ৯৮ রানে নিকলসকে বোল্ড করেন। ২৬ রানে রান আউট হন নেইল ওয়াগনার।

উল্লেখ্য বৃষ্টিতে ভিজে পরিত্যক্ত হয়েছে টেস্টের তৃতীয় দিনের খেলা। রবিবার রাতেও এখানে বৃষ্টি হয়েছে। কিন্তু আকাশ এখানে এখন এই রোদেলা, এই মেঘলা। তবে আজ এখানে বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাসে নেই। থেমে থেমে দমকা বাতাস বইছে।

নিউজিল্যান্ড সফরের শেষ খেলা শেষ এই টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিনে বাংলাদেশ ২৮৯ রানে অলআউট হয়ে যায়। কিন্তু দ্বিতীয় দিনে বোলাররা অনেক ভালো বল করাতে, শেষ বিকেলে বিশেষ সাকিব ঝলকে টেস্টের মোমেন্টাম তৈরি হয় অতিথিদের পক্ষে। কিন্তু রবিবার দিনভর টানা বৃষ্টিতে একটি বলও মাঠে না গড়ানোয় সেই মোমেন্টাম ক্ষতিগ্রস্ত হয়। নিউজিল্যান্ডের চতুর্থ দিন খেলতে নামে ৭ উইকেটে ২৬০ রানে।

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী