যে কোনও উইকেটেই খেলতে প্রস্তুত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
০৬ মার্চ ২০১৭, ১৯:০৬আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:০৬

পিচ দেখছেন তাসকিন অনুশীলন শুরুর আগে খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখছিলেন মুশফিক। প্রথমবার উইকেট দেখা শেষে অনুশীলনে ঘণ্টা দুয়েক ঘাম ঝরালেন বাংলাদেশের অধিনায়ক। এর পর দ্বিতীয় দফাতে আবরও উইকেটের কাছে গেলেন তিনি। এবার কিউরেটরের সঙ্গে আলাদাভাবে কথা বললেন মুশফিক।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগেও একবার উইকেট দেখে গেছেন মুশফিক। সবমিলিয়ে উইকেট নিয়ে খুব সিরিয়াস বোঝা গেল তাকে। যদিও মুশফিক যে কোনও উইকেটে খেলতে প্রস্তুত বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক, ‘উইকেট যেমনই হোক না কেন, আমরা যে কোনও উইকেটে খেলতে প্রস্তুত। দুইদিন আগেও উইকেটে ঘাস ছিল। সকালে উইকেট দেখে আমরা আমাদের সেরা একাদশ নির্বাচন করব। চিন্তা করব কোন পেসার, কয়জন পেসার খেলাব। আমরা সবাই যে কোনও উইকেটে খেলার জন্য প্রস্তুত।’

সর্বশেষ গলে খেলা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ফ্লাট উইকেটে হয়েছে। এবার স্পিন সহায়ক উইকেট হচ্ছে গলে। ওই টেস্টে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন। আশরাফুল অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন।

মুশফিকের আশা এবারের উইকেট আগের মতো নয়। তার আশা প্রথম দুইদিন এখানে ব্যাটসম্যান ও পেসারদের বাড়তি সুবিধা থাকবে, ‘গতবারের মতো যে একদমই ফ্লাট, সেটা নয়। পেসাররা শুরুর দিকে অবশ্যই কিছু সহায়তা পাবে। গলে সবসময় স্পিনারদের অনুকূলে থাকে।’

সাবেক উইকেটরক্ষক আরও যোগ করেন, ‘এখানে ব্যাটিং করা সহজ। প্রথম দুইদিনে পেসাররা কিছুটা সহায়তা পেতে পারে। সবকিছু মিলিয়ে বলব, এই উইকেটে স্পিনারদের বিপক্ষেই লড়তে হবে ব্যাটসম্যানদের। আমরা যদি আমাদের পরিকল্পনা মতো খেলতে পারি তাহলে ফলাফল নিজেদের দিকে আনা সম্ভব হবে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের