শ্রীলঙ্কাকে জবাব দিচ্ছেন তামিম-সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১৪:১৫আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৪:৫৮

তামিম ইকবাল শুভাশীষ রায়ের বলে পুল করলেন সুরাঙ্গা লাকমল, থার্ড ম্যানে দাঁড়ানো সৌম্য সরকার সেটা মুঠোয় ভরলেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৩৩৮ রানে। এর পর দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করেছে বাংলাদেশ।

২৫ ওভারে বিনা উইকেটে ৮৬ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ৪৪ রানে খেলছেন। আরেক ওপেনার সৌম্য সরকার অপরাজিত ৩৬ রানে।

এর আগে শ্রীলঙ্কার বাকি তিন উইকেট নেওয়ার মিশনে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক রঙ্গনা হেরাথকে সাজঘরে পাঠিয়ে স্বস্তি ফেরালেও দিনেশ চান্ডিমাল বাংলাদেশের জন্য দ্বিতীয় দিনও বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন। সেঞ্চুরি করে ক্রিজ আঁকড়ে ধরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত তাকে ফিরতে হয়। এর পর শেষ জুটিতে ‍সুরাঙ্গা লাকমল (৩৫) একটু মেরেই খেলেছেন। অপর প্রান্তে সান্ডাকান ছিলেন ধীরস্থির। তবে তাদের ৩৩ রানের জুটি ভেঙে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে দেন শুভাশীষ।

দ্বিতীয় দিনের শুরুতে উইকেট নেওয়া খুব প্রয়োজনীয় ছিল বাংলাদেশের জন্য। সেই কাঙ্ক্ষিত উইকেটের তারা দেখা পায় দিনের ৮ নম্বর ওভারে গিয়ে। সাকিব আল হাসান তার ২৫তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের উইকেট নেন। স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার ক্যাচটি ধরেন।

রিভিউয়ে দুইবার জীবন পাওয়া চান্ডিমাল দ্বিতীয় দিনও প্রতিরোধ গড়েছিলেন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিও তিনি পান ২৪৪ বলে। তবে তার ইনিংস থামে মেহেদী হাসান মিরাজের বলে মোসাদ্দেক হোসেনের ক্যাচ হয়ে। ৩০০ বলে ১৩৮ রান করেন চান্ডিমাল।

কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। কিন্তু প্রথম দিন শেষে এবার আশার আলো দেখান মুশফিকুর রহিমরা। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী বোলিংয়ে প্রথম দিন শ্রীলঙ্কা শেষ করেছিল ৭ উইকেটে ২৩৮ রানে। অথচ মাত্র ১৯৫ রানের মধ্যে শ্রীলঙ্কার ৭ উইকেট নিয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ তিন উইকেটে ১৪৩ রান যোগ করে স্বাগতিকরা।  

কলম্বোর পি সারা ওভালে এই প্রথমবার শ্রীলঙ্কার সবগুলো উইকেট পেল বাংলাদেশ। এর আগে তিনবার এ ভেন্যুতে খেলেছিল দুইদল। প্রত্যেকবারই স্কোরবোর্ড শক্তিশালী করে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা, আর বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম