ভক্তদের ভালোবাসায় পুলকিত মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৭ এপ্রিল ২০১৭, ১২:৩০আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১২:৩০

ভক্তদের ভালোবাসায় পুলকিত মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি মর্তুজা আবেগের নাম। তাকে নিয়ে উচ্ছ্বাসটা মাত্রা ছাড়া। সবমিলিয়ে সাতবার অস্ত্রোপচার নিয়ে ২২ গজে লড়াই করা বাংলাদেশের সফল এই অধিনায়ককে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব পর্যন্ত দিয়েছেন ভক্তরা। মাশরাফির এতে ভীষণ আপত্তি, ‘দেশের জন্য যারা জীবন দিয়েছেন তারাই কেবল বীরশ্রেষ্ঠ হতে পারে। ক্রিকেট খেলোয়াড়রা কখনোই বীরশ্রেষ্ঠ হতে পারে না। তারা সর্বোচ্চ বিনোদন দাতা।’

মাশরাফির এমন কথায় ভক্তরা আবেগের বন্যায় ভেসেছে। বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া মাশরাফিকে তারা মাথায় তুলে রাখছে। হুট করে মাশরাফি যখন টি-টোয়েন্টি থেকে নিজেকে গুটিয়ে নিলেন। ভক্তরা কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, অফিস-আদালত সবখানেই মাশরাফিকে নিয়ে আলোচনা। সেখানে বিসিবির মুণ্ডপাতও চলছে।

ভক্তদের ভালোবাসায় সিক্ত মাশরাফি এই সমর্থকদের ধন্যবাদ দিতে ভুল করেননি। ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে ভক্তদের উদ্দেশ্যে মাশরাফি বলেছেন, ‘আমি বিশ্বাস করি, সমর্থকদের জন্যই অমার ক্যারিয়ার এত দূর এসেছে। তাদের দোয়া ছিল, তাদের ভালোবাসা ছিল। এই সব ছিল বলেই ক্রিকেট থেকে সরে আসতে পারিনি। যত বড় চোটেই পড়েছি, এই সব চিন্তা ভাবনা সব সময়ই মাথায় ছিল। তাদের অনেক ধন্যবাদ।’

শুধু তাই নয়, মাশরাফি তার ভক্তদের অনুরোধ করেছেন, ‘আমি চাইব যেভাবে পাশে থেকেছেন, বাংলাদেশ দলকে সব সময় সেভাবেই সমর্থন করে যাবেন। এখনও ওয়ানডে খেলছি, দোয়া করবেন যেন পারফরম্যান্সের ধারাটা সব সময় উপরের দিকে থাকে। দল যেন আরও বেশি ম্যাচ জিততে পারে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম